স্বরূপকাঠিতে মুরগীর ফার্মের পুকুরে মিলল কর্মচারীর লাশ

স্বরূপকাঠি প্রতিনিধি :

স্বরূপকাঠিতে মুরগীর ফার্মের পুকুরে মিলল কর্মচারী ওবায়দুল হকের (৩৮) লাশ। গতকাল বুধবার দুপুরে উপজেলার নান্দুহার গ্রামের মদন বাড়ীর পেছনে তানভির আহমেদ পলাশের মুরগীর ফার্মের পুকুরে ওই লাশ পাওয়া যায়। ওবায়দুল হক নান্দুহার গ্রামের সিরাজুল হক সুজলের ছেলে। ওবায়দুলের স্ত্রী, ২ টি ছেলে ও ১ টি মেয়ে রয়েছে।

ফার্মের মালিক তানভির আহমেদ পলাশ জানান, আমার মুরগীর ফার্মে দুইটি শেড। ্একটিতে মুরগী না থাকায় ওবায়দুল হক ছুটিতে ছিল। দুই দিন আগে যেটির মধ্যে মুরগী আছে সেটির কর্মচারী ছুটিতে যায়। এরপর ওবায়দুলই ওই শেড দেখাশোনা করছিল।

বুধবার বেলা সাড়ে ১১ টার সময় পার্শবর্তী ফার্মের মালিক শাহ আলম আমাকে ফোন দিয়ে জানান, আপনার ফার্মে লাইট জলে,কোন লোক জন দেখছিনা। খবর পেয়ে আমি বেলা একটার সময় ফার্মে গিয়ে দেখি ফার্মের ওপর একটি বালতি ও খাবার পড়ে রয়েছে।

এসময় পুকুুরের মধ্যে ওবায়দুলের কাপড় ভাসতে দেখে এলাকার মেম্বার তোতা খানকে খবর দিলে তিনি ও এলাকার দফাদার মাসুম এসে থানায় খবর দিলে পুলিশ ঘটনা স্থলে এসে লাশ তুলে ময়না তদন্তের জন্য নিয়ে গেছে।

নেছারাবাদ (স্বরূপকাঠি)থানার ওসি মো. বনি আমীন বলেন,লাশ উদ্ধার করা হয়েছে। থানায় ইউডি মামলা রজু করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে।

মঙ্গলবার, ০৬ নভেম্বর ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?

You might like