মনপুরায় আওয়ামীলীগের কর্মসূচী প্রতিহত করতে মাঠে বিএনপি

মনপুরা প্রতিনিধি :

ভোলার মনপুরায় আওয়ামীলীগের কেন্দ্র ঘোষিত শহীদ নুর হোসেন দিবসে বিক্ষোভ কর্মসূচী প্রতিহত করতে উপজেলা বিএনপির দুই গ্রুপের যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবকদল ও ওলামদলের পৃথক পৃথক কর্মসূচী নিয়ে মাঠে অবস্থান করছে।

রোববার সকাল থেকে কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়ন সমর্থিত নেতা-কর্মীরা মিছিল-মিটিং সমাবেশ করেছে। বিকেলে সাবেক এমপি নাজিম উদ্দিন আলম সমর্থিত উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা মাঠে অবস্থান করে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করে।

এই সময় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের নেতা-কর্মীরা উপজেলার সদর দীঘিরপাড়, উপজেলা সদর হাজিরহাট বাজারে আওয়ামীলীগের অফিসের সামনে ও বিএনপির অফিসের নেতা-কর্মীদের পাশাপাশি স্থানীয় জনতা অবস্থান করতে দেখা গেছে। এই সময় নেতা-কর্মীদের সড়কে ক্রিকেট খেলতে দেখা গেছে।

এদিকে মনপুরা উপজেলা আওয়ামীলীগের দায়িত্বশীল নেতারা আত্নগোপনে রয়েছে তবে উপজেলা আওয়ামীলীগের প্রভাবশালী কয়েকজন নেতা নাম প্রকাশে অনিচ্ছুক শর্তে জানান, কেন্দ্রীয় ঘোষিত শহীদ নুর হোসেন দিবসের কোন বিক্ষোভ-মিছিল করবে না তারা। তারা অভিযোগ করেন শনিবার ও রোববার মনপুরা ডিগ্রী কলেজের ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিব সহ অনেকের ওপর হামলা করে আহত করা হয়েছে। এছাড়াও অনেকে নেতা-কর্মীদের বাড়িতে হামলার অভিযোগ আনেন তারা। তারা এই সমস্ত কর্মকান্ড পরিহারসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এই ব্যাপারে উপজেলা ছাত্রদলের আকবায়ক একরাম কবির জানান, ফ্যাসিস্ট ও গনহত্যাকারী দল আওয়ামীলীগকে কোন ছাড় নয়। তারা যেন দেশকে অস্থিতিশীল করতে না পারে সেই জন্য মাঠে অবস্থান করে প্রতিহত করা হবে। তবে হামলার ব্যাপারে তিনি বলেন, আওয়ামীলীগ সবসময় গুজব ছড়ায়। হামলার সাথে ছাত্রদল বা বিএনপির কোন সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা জড়িত নয়। তাদের ওপর জনতার ১৬ বছরের ক্ষোভ রয়েছে।

এই সমস্ত কর্মসূচীতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়ন গ্রুপের সমর্থিত উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও ভোলা বিএনপির সদস্য আলহাজ্ব আবদুল মান্নান হাওলাদার, উপজেলা বিএনপির সহসভাপতি সেলিম মোল্লা, উপজেলা যুবদলের আহবায়ক শামসুদ্দিন মোল্লা, যুগ্ন আহবায়ক মোঃ কামাল উদ্দিন, সদস্য সচিব হাফেজ আবদুর রহিম, স্বেচ্ছাসেবকদল আহবায়ক মোঃ মিজানুর রহমান, সদস্য সচিব মোঃ হোসেন হাওলাদার সহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

অপরদিকে বিকেলের কর্মসূচীতে বক্তব্য রাখেন চরফ্যাসন-মনপুরা আসনের সাবেক এমপি নাজিম উদ্দিন আলম সমর্থিত উপজেলা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শামসুদ্দিন বাচ্চু চৌধুরী, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মফিজুল ইসলাম মিলন মাতাব্বর, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাহবুবুল আলম শাহীন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি জোবায়ের হাসান রাজিব চৌধুরী, মনপুরা প্রেসক্লাব সভাপতি ও উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক প্রভাষক অহিদুর রহমান ।

এদিকে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির জানান,নৌ বাহিনী ও মনপুরা থানা পুলিশ বিভিন্ন পয়েন্টে চেকপোষ্ট বসিয়ে তল্লাসি করা হয়েছে । মনপুরা উপজেলায় অস্বাভাবিক পরিস্থিতি যাতে না ঘটে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে থেকে কাজ করছে পুলিশ।

রোববার, ১০ নভেম্বর ২০২৪
২৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?

You might like