শেরপুর নকলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ৩

মো: আব্দুল করিম, শেরপুর : শেরপুর নকলায় সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ সংঘর্ষে নারী ও শিশুসহ চার জন নিহত হয়েছেন। এবং আহত হয় আরও তিন জন।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলার নকলা উপজেলার পাইস্কা বাইপাস এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-শেরপুর সদর উপজেলার পলাশিয়া এলাকার সুলতান মিয়ার ছেলে তাজেন মিয়া (১৫), নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার তোফাজ্জল হোসেনের মেয়ে তাইয়েবা (১০), ময়মনসিংহের ফুলপুর উপজেলার কাজিয়াকান্দা এলাকার সুলতান মিয়ার মেয়ে সুবিনা আক্তার (২০) এবং ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার উত্তর শাহাপুর এলাকার আবুল কাশেমের ছেলে আলাল উদ্দিন (৩৫)।

আহতরা হলেন- নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার লাউদানা এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে আদনান ছাবিত (৩) ও মেয়ে তোবা আক্তার (১৬), তোফাজ্জল হোসেনের স্ত্রী উম্মে সালমা (৪০)।

স্থানীয়রা জানান, পিকআপটি ময়মনসিংহ থেকে শেরপুরের দিকে আসছিলো। আর অটোরিকশাটি ময়মনসিংহ যাচ্ছিলো। ওই স্থানে দুর্ঘটনার পর ঘটনাস্থলেই দুই জন মারা যান। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার্ড করেন। পরে ময়মনসিংহ যাওয়ার পথে আরও দুই জন মারা যায়।

নকলা থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান বলেন, এখন পর্যন্ত তিন জনের মৃত্যুর তথ্য আছে। আশঙ্কাজনক অবস্থায় কয়েকজন হাসপাতালে ভর্তি রয়েছেন। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
২৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?

You might like