মতলব উত্তরে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি আটক

মতলব উত্তর প্রতিনিধি:

মৃত্যুদন্ড প্রাপ্ত আসামি মো. আবদুল খালেক মোল্লাকে আটক করেছে মতলব উত্তর থানা পুলিশ। আটককৃত মো. আবদুল খালেক মোল্লা, উপজেলার পশ্চিম লুধুয়া গ্ৰামে মৃত নোয়াব আলী মোল্লার ছেলে।

গত রবিবার (১৭ নভেম্বর) চাঁদপুরের পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব এর সার্বিক দিক নিদের্শনায় মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক এর তত্ত্বাবধানে থানায় কর্মরত এসআই মো. জাফর আহম্মদ সংগীয় ফোর্সসহ মতলব উত্তর থানার এফআইআর নং-৫/৮৯, তারিখ- ১৫ অক্টোবর, ২০০৮; জি আর নং-৮৯, তারিখ- ১৫ অক্টোবর, ২০০৮; ধারা- ৩০২/২০১/৩৪ পেনাল কোড-১৮৬০; এর মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি মো. আবদুল খালেক মোল্লাকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামীকে প্রয়োজনীয় পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি মো. রবিউল হক।

সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?

You might like