

ফরিদগঞ্জ সংবাদদাতা :
চাঁদপুরের ফরিদগঞ্জে যৌথবাহিনীর অভিযানে মাদকসহ নাসিমা বেগম (২৭) নামে এক গৃহবধূকে আটক করা হয়েছে।

রবিবার (১৭ নভেম্বর) রাতে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের পশ্চিম গাব্দেরগাঁও গ্রাম থেকে আটক করা হয়েছে। নাসিমা বেগম ওই গ্রামের শামসুল আলম মাসুদের স্ত্রী ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারি কমান্ডার সফর আলীর পুত্রবধূ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের সমন্বয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মুঞ্জরুল আলম, ফরিদগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেনের নেতৃত্বে রবিবার (১৭) রাতে গৃহবধূ নাসিমা বেগমের কাছ থেকে ৭ পিস ইয়াভাসহ আটক করে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের কর্মকর্তা মো. তাজুল ইসলাম বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় ১টি নিয়মিত মামলা দায়ের করেন। আটককৃত নাসিমা বেগমকে সোমবার (১৮ নভেম্বর) আদালতে পাঠায় থানা পুলিশ।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. হানিফ সরকার বলেন, মাদকসহ আটককৃত নাসিমা বেগমকে আদালতে প্রেরণ করা হয়েছে।
মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?










