দোহারে ওয়ার্ল্ডস চিল্ড্রেন ডে পালিত

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ (ঢাকা)

ঢাকার দোহারে গুড নেইবারস্ বাংলাদেশ দোহার সিডিপির আয়োজনে “ওয়ার্ল্ডস চিল্ড্রেন ডে-২০২৪” পালিত হয়েছে।

২০ নভেম্বর ( বুধবার) দুপুরে কুসুমহাটি ইউনিয়ন এর চরকুশাই খান বাজার এলাকায় অবস্থিত গুড নেইবার দোহার সিডিপি এর নিজস্ব কার্যালয়ে এ দিবস টি পালিত হয়।

উক্ত দিবসে শুভেচ্ছা বক্তব্য দিয়ে অনুষ্ঠানটি শুরু করেন দোহার সিডিপি ম্যানেজার শাহরিয়ার হোসেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,লায়লা আফজাল উচ্চ বিদ্যালয় ও সিডিসি মেম্বার বজলুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে বজলুর রহমান বলেন, ” আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ তাই আমাদের উচিত তাদের প্রতি যত্নশীল হওয়া। শিশু অধিকার নিশ্চিত করা যেমন- শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন, শিশু শ্রম প্রতিরোধ করা, বাল্য বিবাহ রোধ করে তাদেরকে সুন্দর জীবন এবং উজ্জ্বল ভবিষ্যৎ প্রদান করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ চালিয়ে যেতে হবে।অনুষ্ঠানের শেষের দিকে শিশুদের জন্য কুইজ প্রতিযোগিতা রাখা হয় এবং কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উক্ত দিবসে আরো উপস্থিত ছিলেন সিডিপি এডমিন,আব্রাহম বালা,ডাক্তার রেজওয়ানুল হাসান ও হেলথ অফিসার রনি আক্তার সহ আরো অনেকে।

বুধবার, ২০ নভেম্বর ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?

You might like