

গাজী মোঃ মহসিন :
চাঁদপুর সদর উপজেলার ৭নং তরপুরচন্ডী ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ নভেম্বর শুক্রবার জি এম ফজলুল হক উচ্চ বিদ্যালয় মাঠে বিকাল ৩টায় ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মোঃ নাজমুল আহসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন আপনারা দেখেছেন গতকাল সরকারের প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধান আমাদের নেত্রীকে কি সম্মান দেখিয়েছে। বেগম খালেদা জিয়াকে আগামীর মসনদে আনতে হলে কঠিন পরিশ্রম করতে হবে।
তিনি আরো বলেন, এই ইউনিয়নটা সন্ত্রাসীদের ইউনিয়ন হিসেবে পরিচিত ছিল। আপনাদের সহযোগিতায় এই ইউনিয়ন যাতে সাধারণ মাটি ও মানুষের ইউনিয়ন হয় সেদিকে খেয়াল রাখবেন। এই ইউনিয়নে যাতে কোন কিশোর গ্যাং না থাকে। আপনারা প্রত্যেকে প্রত্যেকের সন্তানের প্রতি খেয়াল রাখবেন তারা কি কাজ করে কোথায় যায়। আপনার সন্তানকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করবেন।শেখ হাসিনার ফ্যাসিবাদ সরকার আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে। ফ্যাসিস্ট সরকার প্রতি ঘরে ঘরে মাদকের আখড়া বানিয়ে দিয়েছে।আমাদের এই তরুণ সমাজকে রক্ষা করতে হবে।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা বিএনপির সহ-সভাপতি ফেরদৌস আলম বাবু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন।
তরপুরচন্ডী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন মিয়াজীর পরিচালনায় বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. জসিম মেহেদী,ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সহিদুল্ল্যাহ দর্জি, যুগ্ম সাধারণ সম্পাদক সাবা বন্দুকসী,সাংগঠনিক সম্পাদক অ্যাড. আলম খান মঞ্জু।
আরো বক্তব্য রাখেন,ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর সর্দার, সাবেক সাধারণ সম্পাদক শাহীন ঢালী,ইউনিয়ন যুবদলের সভাপতি খন্দকার মোঃ আইয়ুব আলী, সাধারণ সম্পাদক শাহ আলম দর্জি,সাংগঠনিক সম্পাদক তুহিন বন্দুকসী, ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক আবু সুফিয়ান,ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলমগীর হোসেন খান,সাধারণ সম্পাদক ছিদ্দিক খন্দকার, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জিএম ওমর,ইউনিয়ন মহিলা সভাপতি মুন্নি বেগমসহ ওয়ার্ড বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ ।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাড. জাকির হোসেন ফয়সাল, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী,মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক অ্যাড. তাফাজ্জল হোসেন, আক্তার হোসেন সাগর, দপ্তর শরীর আহমেদ, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী, জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন, সাধারণ সম্পাদক ইসমাইল পাটওয়ারী,সদর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাছরিন রহমান, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম নজু,সিনিয়র যুগ্ম আহ্বায়ক মান্নান খান কাজল, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?










