

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে। ২৩ নভেম্বর (শনিবার) সকাল ১০টায় মৈশাদী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভা প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

মতবিনিময় সভায় ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, মহিলাদল, কৃষকদল সহ অনান্য সহযোগী নেতাকর্মীদের সাথে বিশাল মিছিল নিয়ে মাঠে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন সদর উপজেলার বিএনপির অন্যতম সহ সভাপতি ও মৈশাদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু জাফর মোহাম্মদ ছালেহ অলি পাটওয়ারী।
মতবিনিময় সভায় ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সফিকুর রহমান ভুইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান স্বপনের পরিচালনায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন।
বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য এডভোকেট কামাল উদ্দিন মিজি, সদর উপজেলা বিএনপির সহ সভাপতি ও মৈশাদী ইউপি সাবেক চেয়ারম্যান (জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান) মোহাম্মদ মনিরুজ্জামানকে মানিক, সাংগঠনিক সম্পাদক এডভোকেট তাফাজ্জল হোসেন, জেলা কৃষকদলের সভাপতি এনায়েত উল্লাহ খোকন, মৈশাদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খান আব্দুস সাত্তার, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম নজু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আঃ মান্নান কাজল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ হযরত আলী, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসলাম পাটওয়ারী, মৈশাদী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ ফরিদ বেপারী, সাবেক ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মজিবুর রহমান সাওনসহ মৈশাদী ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অনান্য সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?










