নুরুল হক ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে নিবিড় পর্যবেক্ষণ বিষয়ক ২ ব্যাপী কর্মশালার উদ্বোধন

গাজী মোঃ মহসিন :
চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নে এম এম নুরুল হক ফাউন্ডেশনের উদ্যোগে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয় ও মনজুরা ইসলামীয়া মাদ্রাসার শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে নিবিড় পর্যবেক্ষণ বিষয়ক ২ ব্যাপী কর্মশালার উদ্বোধন হয়েছে। অনুষ্ঠানে কর্মশালার প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন ফাউন্ডেশনের সভাপতি ও এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মনজুরুল হক শোয়েব।

২৯ শে নভেম্বর (শুক্রবার) সকালে এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ে মনজুরুল হক শোয়েব মিলনায়তনে ফাউন্ডেশনের ২দিন ব্যাপী কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষন প্রধান করেন ঢাকা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যাপক ড. ডি এম ফিরোজ শাহ। কর্মশালায় সহকারী প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষন প্রধান করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. আহমেদ মাওলা, ফেনী সরকারী টিচার্স ট্রেনিং কলেজের সহকারী অধ্যাপক আহসানুল আলম।

কর্মশালায় এম এম নুরুল হক ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক ও এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষক আলী আহসান মিজির সঞ্চালনায় উপস্থিত ছিলেন এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির শিক্ষা উপদেষ্টা বিশিষ্ট লেখক জেসমিন মুন্নি, এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাখাওয়াত হোসেন পাটওয়ারী।

কর্মশালায় এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের ২১ জন ও মনজুরা ইসলামীয়া মাদ্রাসার ৩ জনসহ মোট ২৪জন শিক্ষক কর্মশালার প্রশিক্ষনে অংশগ্রহণ করেন।

উল্লেখ এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের এর প্রতিষ্ঠাতা বিশিষ্ট অর্থনীতিবিদ এম এম নুরুল হকের ৯৮ তম জন বার্ষিকী উপলক্ষে ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষকদের এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে এম এম নুরুল হক ফাউন্ডেশন।

শনিবার, ৩০ নভেম্বর ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?

You might like