ভিসার জন্য আর যেতে হবে না ভারতে, যে সুবিধা দিল মেক্সিকো

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশিদের জন্য ভিসা আবেদনের সুবিধা ও সফরের জন্য ভিসা পাওয়ার প্রক্রিয়া সহজ করেছে মেক্সিকো। এতদিন ভিসা আবেদনের জন্য ভারতের নয়াদিল্লিতে অবস্থিত মেক্সিকান দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে হতো। এখন থেকে তা আর করতে হবে না।

নতুন ঘোষিত সুবিধার আওতায় বাংলাদেশিরা এখন এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের যেকোনো মেক্সিকান দূতাবাস বা কনস্যুলেটে বা বিশ্বব্যাপী অন্যান্য স্থানে তাদের ভিসার আবেদন জমা দিতে পারবেন। আর রোববার (১ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেক্সিকান অভিবাসন বিধিমালা অনুযায়ী সব দেশের দর্শনার্থীরা ভিসা ছাড়াই ১৮০ দিন পর্যন্ত দেশটিতে প্রবেশের অনুমতি পাবেন। তবে শর্ত থাকে, তাদের বৈধ পাসপোর্ট এবং কানাডা, আমেরিকা, জাপান, যুক্তরাজ্য ও উত্তর আয়ারল্যান্ড বা শেনজেন অঞ্চলের যেকোনো দেশের বৈধ ভিসা থাকতে হবে।

এবারের এই সুবিধা বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে যোগাযোগ, বাণিজ্য ও বিনিয়োগের প্রচার, সাংস্কৃতিক বিনিময় এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগকে আরও বাড়িয়ে তুলবে বলে আশা প্রকাশ করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার, ০১ ডিসেম্বর ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?

You might like