

সাইদ হোসেন অপু চৌধুরী-চাঁদপুর
মতলব দক্ষিণ থানার এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর ক্লু-লেস কিশোর মহিন মিয়াজী হত্যা মামলার আসামি গ্রেফতার এবং ব্যবহৃত আলামত উদ্ধার সংক্রান্ত প্রেস ব্রিফিং করেছেন চাঁদপুর জেলা পুলিশ।
মঙ্গলবার (০৩ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর পুলিশ সুপার সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম।

তিনি বলেন, ভিকটিম মহিন মিয়াজী একজন ব্যাটারি চালিত ইজি বাইক(অটো) চালক। সে প্রতিদিনের ন্যায় ২৯ নভেম্বর দুপুরের খাওয়া দাওয়া শেষে ২টা ২৯মিনিটের সময় তার মোবাইল ফোনে অপরিচিত নাম্বার থেকে কল দিয়ে জানায় একটি ভাড়া আছে। এরপর সে তার ব্যাটারি চালিত ইজি বাইক (অটো) নিয়ে বাড়ী থেকে বের হয়ে যায়। ঐদিন সন্ধ্যা ৬টা ৪০মিনিটের সময় ছেলের বাবা (বাদী) তার ছেলেকে ফোন করে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকে। পরে ৩০ নভেম্বর সকালে বাদী সংবাদ পান একটি ছেলের মৃত দেহ মতলব দক্ষিণ থানাধীন ৩নং খাদেরগাঁও ইউপিস্থ বেলুড়ী সাকিনে গোলগোইল্লা খালপাড় সংলগ্ন আহসান উল্যার ফসলী জমির দক্ষিণ পাশে পড়ে আছে। বাদীসহ তার আত্মীয় স্বজন সেখানে উপস্থিত হয়ে ঐ মৃতদেহটি তার ছেলের বলে শনাক্ত করেন। এরপর মতলব দক্ষিণ খানায় কর্মরত এস.আই (নিঃ) জমসেদুল আলম সংগীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃত দেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। এই ঘটনায় মতলব দক্ষিণ থানার মামলা নং-০১, তারিখ-০১/১২/২০২৪খ্রি., ধারা- ৩০২/৩৮২/৩৭৯/৩৪। মামলাটি বর্তমানে তদন্তাধীন ও চলমান রয়েছে। হত্যা মামলা রুজু হওয়ার পর অফিসার ইনচার্জ মোঃ সালেহ আহমদ, মামলার তদন্তকারী অফিসার এসআই (নিরস্ত্র) জীবন চৌধুরী এর সমন্বিত কয়েকটি টীম চাঞ্চল্যকর হত্যা মামলাটির রহস্য উদঘাটনের লক্ষ্যে কাজ শুরু করেন। তদন্তকালে, প্রথমে অত্র মামলার ঘটনার সাথে সরাসরি জড়িত আসামী মোঃ রাব্বি ও কালুকে, গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার তথ্যের ভিত্তিতে মোঃ জসিম ও মোঃ ইসমাইল হোসেনকে গ্রেফতার করা হয়। পলাতক আসামী সুজনকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে আসামী মোঃ ইসমাইলের হেফাজত হতে অত্র মামলার ঘটনায় চোরাই যাওয়া ৪টি ব্যাটারি উদ্ধার করা হয়। আসামীদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, আসামীগণ ভিকটিমের নিকট হতে তাঁর চালিত অটো ও ব্যাটারি জোর পূর্বক নিয়ে তাকে পূর্ব থেকে হত্যার পরিকল্পনা করে।
এরই ধারাবাহিকতায় পলাতক আসামী সুজন ভিকটিমকে ২৯/১১/২০২৪ খ্রিঃ দুপুর ২টা ২৯মিনিটের সময় মোবাইল ফোনে কল করে বাড়ী থেকে নিয়ে আসে। ভিকটিম বাড়ী থেকে অটোসহ বাহির হলে, আসামীরা ভিকটিমের অটোতে করে নাগদা, আশ্বিনপুর, নারায়ণপুরসহ বিভিন্নস্থানে ঘোরাফেরা করে।
পরবর্তীতে সন্ধ্যা অনুমান সন্ধ্যা ৭টা ৫০মিনিটের দিকে আসামীরা অটোসহ কিশোর মহিন’কে খাদেরগাঁও ইউপিস্থ বেলুতি সাকিনে,গোলগোইল্যা খালের পাড় সংলগ্ন রাস্তায় নিয়ে আসে। রাস্তায় অটো রেখে তারা কৌশলে মহিনকে বেলুতি সাকিনের গোলগোইল্যা খালপাড়ে ঘটনাস্থলে নিয়ে যায়। এরপর সেখানে পূর্ব পরিকল্পনা মতে ২৯/১১/২০২৪খ্রি. অনুমান রাত ৮টা ১৫ মিনিটের সময় ভিকটিম (মহিন)কে শ্বাসরোধ করে হত্যা করে। ভিকটিমের মৃত্যু নিশ্চিত হওয়ার পর তাকে ঘটনাস্থলে ফেলে আসামীগণ ভিকটিমের সাথে থাকা মোবাইল ফোন ও অটোটি বেলুতি সাকিন হতে চালাইয়া নওগাঁও বাজারস্থ ৩নং আসামী ইসমাইলের গ্যারেজের সামনে আসে। ইসমাইলের গ্যারেজের সামনে অটোটি রেখে অটোতে সংযুক্ত ৪টি ব্যাটারি খুলিয়া আসামীগণ ২৩,৫০০/- টাকা বিক্রি করে, টাকা ভাগ করে নিয়ে নেয়। আসামী ইসমাইল চোরাই ব্যাটারি ৪টি ক্রয় করে নিজের হেফাজতে রাখে। পুলিশ অভিযান পরিচালনা করে মূল আসামীদের তথ্য ও দেখানোমতে আসামী ইসমাইল এর হেফাজত হতে উদ্ধার করে। সকল আসামীরা ঘটনার সাথে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেন।
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাশেদুল হক চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত, দৈনিক প্রভাতী কাগজের সম্পাদক ও প্রকাশক আব্দুল আউয়াল রুবেলসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?










