

স্টাফ রিপোর্টার :
৫ ডিসেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোটের মহাসচিব হুমায়ুন কবির বেপারী এক বিবৃতিতে বলেন জাতীয় ঐক্যের ভিত্তিতে সর্বদলীয় জাতীয় সরকার গঠন করা এখন জরুরি। বাংলাদেশে শুধু সংস্কৃতিক আগ্রাসন নয় ভারতের সকল অপপ্রচার সহ সকল আগ্রাসন রুখে দিতে হবে।

তিনি বলেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ভারত যেভাবে শিষ্টাচার বহির্ভূত বক্তব্য দিয়ে যাচ্ছে তার জন্য ইতিমধ্যেই সমগ্র জাতি ভারতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। তিনি বাংলাদেশের সাংস্কৃতিক অগ্রাসন প্রতিরোধে বাংলাদেশে ভারতের যেসব টিভি চ্যানেল অবৈধভাবে সম্প্রচার হচ্ছে সেগুলো বন্ধ করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
বাংলাদেশের সংস্কৃতি অঙ্গণের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে ভারতীয় আধিপত্যবাদের দোসরদেরকে চিহ্নিত করে দ্রুত অপসারণ করার জন্য তিনি আহ্বান জানান। তিনি বলেন বাংলাদেশে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মের লোকরা যেভাবে স্বাভাবিকভাবে বসবাস করছে তা অতীতে বাংলাদেশে এরকম সুন্দর দৃষ্টান্ত দেখা যায়নি। বাংলাদেশ ইসকন নিয়ে যেসব বিভ্রান্তিকর ভারত বক্তব্য দিচ্ছে মূলত ইসকনের পিছনে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এসবরাই বিভিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে সরকারকে বেকায়দায় ফেলাবার চক্রান্ত করছে। বাংলাদেশের বর্তমান যে গুরুত্বপূর্ণ সকল সংস্কৃতিক প্রতিষ্ঠান আছে সেগুলো প্রতি নজর দিতে হবে এবং বর্তমান সরকার ভারতের টিভি চ্যানেল গুলো দ্রুত বন্ধ জন্য ব্যবস্থা নিবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?








