

গাজী মোহাম্মদ মহসিন।।
১৬ই মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়ন ছাত্রদের উদ্যোগে মিনি ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ ও শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ইং ডিসেম্বর সোমবার রাত ৭টায় হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মিনি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

আশিকাটি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ হৃদয় মালের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত মিজির সঞ্চালনায় পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক জাফর আহমেদ জিতু, আশিকাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী আলী আশ্রাফ রিপন, সদর উপজেলার বিএনপির স্বাস্থ্য ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক সেলিম পাটওয়ারী বাবুল, সামাজিক সংগঠন আদর্শ যুব সমাজের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম শরীফ উল্লাহ, আশিকাটি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ বিল্লাল মাল, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন রশীদ সরকার, সদর উপজেলার যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মহসীন খান, ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ বারেক খান বারী, আশিকাটি ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মোঃ সাহেদ পাটওয়ারী, ছাত্রবিষয়ক সম্পাদক আল মামুন প্রধানীয়া, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি হোসেন সরকার বকুল , সাবেক সাধারন সম্পাদক মোঃ শাহাদাৎ মিজি।
উপস্থিত ছিলেন আশিকাটি ইউনিয়ন সেচ্ছাসেবক দল নেতা মোঃ হারুন মাল, স্বপন বেপারী, ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাজমুল গাজী, সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল খান সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা










