

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি :
পঞ্চগড় সীমান্ত এলাকা থেকে ওয়াসিম (১৫) নামের এক কিশোরকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমানতরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার অমরখানা ইউনিয়নের সেনপাড়া সীমান্তের মেইন পিলার ৭৪৬ এলাকায় এ ঘটনা ঘটে।

ওয়াসিমের বাড়ি সদর উপজেলার অমরখানা ইউনিয়নের সেনপাড়া এলাকায়। সে ওই এলাকার রেজাউল করীমের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের ক্যাম্প কমান্ডার শফিকুল ইসলাম। তিনি বলেন, বুধবার বিকেলে কয়েকজন কিশোর ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। সেসময় বিএসএফের ৪৬ ব্যাটালিয়নের গোড়ালবাড়ী ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া দেয়।
সবাই পালিয়ে এলেও বিএসএফের হাতে ধরা পড়ে ওয়াসিম। পরে তাকে গোড়ালবাড়ি ক্যাম্পে নিয়ে যায় বিএসএফ সদস্যরা। আমরা কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান করেছি। রাতেই ওয়াসিমকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা








