

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা :
কুমিল্লার মুরাদনগরের পীরকাশিপুরে ‘‘মমতাজ বেগম শিক্ষা বৃত্তি ২০২৪’’ এর বৃত্তি প্রদান, পুরষ্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার পীর কাশিমপুর দাখিল মাদরাসা প্রাঙ্গণে শনিবার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপ-সচিব ড. সেলিম রেজা।

মমতাজ বেগম ফাউন্ডেশন এর সভাপতি মো: জাকির হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার আবদুর রহমান, বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল এর সহকারী পরিচালক সাহিদা মঞ্জুরী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কুমিল্লার নির্বাহী প্রকৌশলী এসএম শাহিনুর ইসলাম, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হায়াতুন্নবী, আকুবপুর ইউপি চেয়রাম্যান শিমুল বিল্লাল শিমুল।
হায়দরাবাদ ইয়াকুব আলী ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়াররুল হক স্বপন এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, মমতাজ বেগম ফাউন্ডেশন এর পরিচালক এবং বিটিভি ও এসএ টিভির উপস্থাপক মোঃ সাহিদুল হোসেন সরকার, সমাজ সেবক মঈদ আহমেদ, সমাজ সেবক হাতেমতাই, সাংবাদিক এম.কে.আই জাবেদ, সাংবাদিক রাশেদ মিয়া প্রমূখ।
মমতাজ বেগম ফাউন্ডেশন প্রতিবছর এই শিক্ষাবৃত্তির আয়োজন করে আসছে। মুরাদনগর উপজেলার আকুবপুর, আন্দিকোট, শ্রীকাইলসহ মোট ৫টি ইউনিয়নের শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৪ হাজার শিক্ষার্থী প্রতিযোগিতামুলক এ পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের মধ্যে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ৫৫ জনকে বৃত্তি প্রদান করা হয়। ট্যালেন্টপোলে উত্তীর্ণদের নগদ সাড়ে তিন হাজার, প্রথম গ্রেডে উত্তীর্ণদে আড়াই হাজার এবং সাধারণ গ্রেডে উত্তীর্ণদের দেড় হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়। এছাড়াও তাদেরকে সনদপত্র, একটি করে স্কুল ব্যাগ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
২১ ডিসেম্বর ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন










