

জাহাঙ্গীর আলম ইমরুল, মহানগর সংবাদদাতা, কুমিল্লা : ২৫ ডিসেম্বর ২০২৪
চাঁদপুরের জাহাজে নাবিক সহ চাঞ্চল্যকর সাত খুনের ঘটনায় অভিযুক্ত আকাশ মন্ডলকে গ্রেফতার করেছে র্যাব-১১। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে তাকে বাগেরহাটের চিতলমারি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আকাশ মন্ডল জাহাজের লস্কর হিসেবে কর্মরত ছিলো।

সে জানায় বেতন-ভাতা ও ছুটি নিয়ে ক্ষোভের জেরে এমভি বাখেরা জাহাজের নাবিকসহ সাত জনকে খুন করেছে সে।
এব্যাপারে বুধবার দুপুরে র্যাব-১১ সি পি সি-২ কুমিল্লা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-১১ এর উপ অধিনায়ক মেজর সাকিব হোসেন।
অভিযানে আকাশ মন্ডলের ব্যবহৃত মোবাইল, ঘুমের ওষুধ, নিহতদের ব্যবহৃত মোবাইল, ব্যাগ, রক্তমাখা জিন্সের প্যান্ট ও গ্লাভস জব্দ করেছে র্যাব।
মেজর সাকিব হোসেন জানান, আকাশ মন্ডল গত আট মাস যাবত এমবি বাখেরা জাহাজে চাকুরীরত ছিল। জাহাজের মাস্টার কর্মচারীদের উপর বিনা কারণে রাগারাগি ও বিল ভাউচার একাকী ভোগ করার কারণে আকাশ মন্ডলের ক্ষোভের সৃষ্টি হয়। এরই জেরে সে ২২ ডিসেম্বর বুধবার রাতে খাবারের সাথে চেতনা নাশক ঔষধ মিশিয়ে সবাইকে অজ্ঞান করে আকাশ। এরপরই জাহাজের মাস্টার কিবরিয়াকে তার নিজের রুমে জাহাজের কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে। পরবর্তীতে ধরা পড়ে যাবার ভয়ে একে একে অন্যান্যদের কেউ একই কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে ২৩ তারিখ রাতে একটি নৌকায় করে আত্মগোপনে চলে যায় আকাশ মন্ডল।
২৩ তারিখেই চাঁদপুরের হাইমচর থেকে আল বাখেরা জাহাজে পাঁচ জনের মরদেহ উদ্ধার করে শৃঙ্খলা বাহিনী। গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নেয়া হলে তারাও মৃত্যুবরণ করে। একমাত্র জীবিত জাহাজের অপর কর্মচারী জুয়েল এর দেয়া তথ্য অনুসারে নিবিড় তদন্তে র্যাব ২৪ ডিসেম্বর মঙ্গলবার রাতে বাগেরহাটের চিতলমারি থেকপ থেকে আকাশ মন্ডল ওরফে ইরফানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এরপরই তাকে নিয়ে আসা হয় র্যাব কুমিল্লা সিপিসি২ এর কার্যালয়ে।
এখানে প্রাথমিক জিজ্ঞাসা বাদে, আকাশ মন্ডল ওরফে ইরফান এই সাতজনকে খুনের ঘটনা র্যাব এর কাছে স্বীকার করে।
তবে ঘটনার সাথে অন্য কোন কারণ কিংবা কেউ জড়িত আছে কিনা সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মেজর সাকিব হোসেন।
গ্রেফতারকৃত আকাশ মন্ডল ওরফে ইরফান বাগেরহাটের ফকিরহাট এলাকার জগদীশ মন্ডলের ছেলে। ইরফানের বয়স ২৬।
এর আগে সাতজন খুনের ঘটনায় চাঁদপুরে মামলা দায়ের করেন জাহাজের মালিক মাহবুব মোর্শেদ।
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন










