তেরো বছর পর দেশে ফিরছেন কায়কোবাদ : তাঁকে বরণে মুরাদনগরে ব্যাপক প্রস্তুতি

জাহাঙ্গীর আলম ইমরুল :

অবশেষে দীর্ঘ ১৩ বছর পর দেশে ফিরছেন বিএনপির কেন্দ্রিয় কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব কাজী শাহ্ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। তিনি কুমিল্লা-৩ মুরাদনগর আসন থেকে পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য। জাতীয় সংসদের হুইপ এবং ধর্ম প্রতিমন্ত্রী ছিলেন কায়কোবাদ।

বিগত ফ্যাসিস্ট সরকারের ষড়যন্ত্র করে ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় আসামী করা হয় তাকে। মামলা দায়েরের অর্ধযুগ পর ৩য় চার্জশিটে পরিকল্পিতভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের নাম সংযুক্ত করা হয়। এবং কোন সাক্ষ্য প্রমান ছাড়াই আওয়ামী সরকারের নির্দেশে তাদের যাবজ্জীবন কারাদ-ের রায় দেন বিচারক।

সম্প্রতি তারেক জিয়া ও কায়কোবাদকে এই মিথ্যা মামলা থেকে বেকসুর খালাস দিয়েছেন উচ্চ আদালত। মামলার কারণে বিগত ১৩ বছর যাবৎ দেশের বাইরে অবস্থান করছিলেন মুরাদনগরের এই জননন্দিত নেতা।

আগামী ২৮শে ডিসেম্বর তিনি বাংলাদেশে ফিরছেন। প্রিয় নেতার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। মুরাদনগওে সর্বত্র বইছে উৎসবের আমেজ। ২৮ তারিখ দল মত নির্বিশেষে প্রিয় নেতাকে বিমান বন্দরে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন মুরাদনগরের সর্বস্তরের মানুষ। এ উপলক্ষে মুরাদনগর উপজেলা সদরেসহ বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত হচ্ছে প্রস্তুতি সভা। বুধবার সচেতন নাগরিকদের আয়োজনে উপজেলা সদরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। পরে সাংবাদিকদের প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পাঠ করেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন হারুনুর রশিদ।

উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত মেজর মোঃ শাহজাহান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক খন্দকার আমিরুল ইসলাম, অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মফিজুল ইসলাম, সাবেক সেনা সদস্য আবুল কাশেম, অবসরপ্রাপ্ত শিক্ষক শহীদুল্লাহ, আবু তাহের, নজরুল ইসলাম, খোরশেদ আলম ও গিয়াস উদ্দিন প্রমুখ।

আগামী ২৮ ডিসেম্বর সকাল ১১ টায় ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছাবেন কায়কোবাদ। সেখান থেকে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে মুরাদনগরে তার বাবা মায়ের কবর যিয়ারত করার কথা রয়েছে।

এদিকে তাঁকে বরণ করতে ওইদিন মুরাদনগর থেকে হাজার হাজার জনতা ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করবেন। প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে প্রশাসনের প্রতি সজাগ দৃষ্টি রাখার অনুরোধ জানানো হয়।

এর আগে সম্প্রতি মুরাদগর উপজেলার সকল সাংবাদিকদের সাথেও ভার্চুয়াল মতবিনিময় করেন কায়কোবাদ। কায়কোবাদ সাংবাদিকদের খোঁজখবর নেন। এসময় কয়েকজন সাংবাদিক বক্তব্য রাখেন।

বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

You might like