পঞ্চগড়ের বোদায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত 

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি :

পঞ্চগড়ের বোদা উপজেলায় ‘বোদা বাজার বণিক সমিতি’র আয়োজনে ফুটবল টুর্নামেন্ট- ২০২৪ এর ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকালে বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে এ ফাইনাল খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. শাহরিয়ার নজির।

এসময় বোদা বাজার বণিক সমিতির সভাপতি মো. ফিরোজ আলম চৌধুরী, পৌর বিএনপির আহবায়ক মো. আব্দুস সামাদ তারা, পৌর বিএনপির সদস্য সচিব মো. দিলরেজা ফেরদৌস চিম্ময়, সাজাদুর রহমান জুয়েল, বণিক সমিতির সদস্যবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সামাজিক বৃন্দ উপস্থিত ছিলেন।

সুমন ফুটবল একাডেমি, বগুড়া বনাম টু স্টার বোদা উপজেলা ফুটবল একাডেমি পঞ্চগড় এর মধ্যে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় টু স্টার বোদা উপজেলা ফুটবল একাডেমি, পঞ্চগড় ১-০ গোলে সুমন ফুটবল একাডেমি, বগুড়াকে পরাজিত করে। এসময় হাজার হাজার দর্শক খেলাটি উপভোগ করেন।

সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

You might like