কুমিল্লায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী

জাহাঙ্গীর আলম ইমরুল :

কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস এর প্রতিষ্ঠা বার্ষিকী। জাসাস এর ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোমবার রাতে কুমিল্লায় নগরীর টাউন হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে কেক কাটা ও আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটি ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হাজী আমিন-উর রশিদ ইয়াছিন।

এসময় হাজী ইয়াছিন বলেন বিগত আন্দোলনে জাসাসের একটি গান কোটিকোটি মানুষকে উজ্জীবিত করেছিলো। ‘’দেশটা তোমার বাবার নাকি’’ এই গান আন্দেলনকে বেগবান করেছিলো।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাসাস কুমিল্লা দক্ষিন জেলা শাখার আহবায়ক সিরাজুল ইসলাম মিলন। বিশেষ অতিথি অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কুমিল্লা মহানগর শাখার আহবায়ক উদবাতুল বারী আবু, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কুমিল্লা মহানগর শাখার সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, জাসাস, কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম-আহবায়ক জাবেদ আহমেদ কিসলু, জাসাস কুমিল্লা দক্ষিণ জেলা শাখার সদস্য সচিব নাসির উদ্দিন আহম্মেদ, জাসাস কুমিল্লা মহানগর শাখার আহ্বায়ক মোঃ মঞ্জুরুল আলম ভূঁইয়া।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম, কুমিল্লা টাউন হলের সদস্য সাজ্জাদুল কবীল সাজ্জাদ, শহিদুল হক সোহেল, জাসাস নেতা জাহাঙ্গীর আলম দিলু, তোফাজ্জল হোসেন বেলাল, নাইমুল হাসান সরকার অপু প্রমুখ। জাসাস কুমিল্লা মহানগর শাখার সদস্য সচিব মোঃ ইমরান হোসেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

আলোচনা সভা শেষে অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় সংগীত পরিবেশন করেন জাসাস কুমিল্লা মহানগর শাখার যুগ্ম-আহবায়ক সংগীত শিল্পী ইশতিয়াক আহমেদ পল্লব সহ জাসাসের অন্যান্য শিল্পীরা।

৩১ ডিসেম্বর ২০২৪ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

You might like