চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তারুণ্যের উৎসবের উদ্বোধন

সাইদ হোসেন অপু চৌধুরী :

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” শ্লোগানে সারাদেশের ন্যায় চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তারুণ্যের উৎসবের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১ জানুয়ারি ) সকালে চাঁদপুর স্টেডিয়ামে বেলুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।

উদ্বোধন পূর্বে জেলা প্রশাসক বক্তব্যে বলেন, এ উৎসব তরুন ও ছাত্র জনতার। আমরা চাই আমাদের শহরে কোন কিশোর গ্যাং থাকবে না, কোন চাঁদাবাজি থাকবে না, কোন সন্ত্রাসী থাকবে না। কোথাও কোন অপরিষ্কার থাকবে না। আমরা চাঁদপুরকে সন্ত্রাসমুক্ত গঠন করতে চাই। নতুন বছরের প্রথম দিনে এই হোক আমাদের অঙ্গীকার। আমাদের প্রতিজ্ঞা হোক এই দেশকে আমরা নতুন করে গড়তে চাই।

এসময় পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব, স্থানীয় সরকারের উপ পরিচালক মো. গোলাম জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) একরামুল ছিদ্দিক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. এরশাদ উদ্দিন, জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্ল্যাহ সেলিম. বাংলাদেশ জামায়েত ইসলামী চাঁদপুর জেলা শাখার সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মনজুরুল আলম শরীফ, সহকারী প্রকৌশলী  মামুনুর রশিদ চৌধুরী, এলজিইডি চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী মোঃ আহসান কবির, চাঁদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আলিউল হোসেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশাসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে চাঁদপুর স্টেডিয়াম থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চাঁদপুর কেন্দ্রীয় শহিদ মিনারে এসে শেষ হয়।

০১ জানুয়ারি ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

You might like