দেশে একটি শিক্ষা কমিশন দরকার : সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন

ফরিদগঞ্জ সংবাদদাতা :

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। শিক্ষা ব্যবস্থাকে সঠিক জায়গায় আনতে একটি শিক্ষা কমিশন দরকার। তাছাড়া দেশের শিক্ষা ব্যবস্থায় কারিগরি শিক্ষাকে মান সম্পন্ন পর্যায়ে উন্নীত করতে হবে। অন্তর্বতীকালীন সরকার শিক্ষা সংস্কার কমিশন করেছেন, এটা ভালো উদ্যোগ। চলমান শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আনতেই হবে।

শুক্রবার (৩ জানুয়ারি) রাতে ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা ইমাম আলী স্কুল এন্ড কলেজ মাঠে প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন এ্যালামনাই ফাউন্ডেশনের সংবর্ধনা, বৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।

ফাউন্ডেশন সভাপতি ডাঃ মোঃ আব্দুল গফুরের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক ও মোঃ ইউনুস তালুকদার রাজুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক যুগ্ম সচিব হাবিবুর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ সচিব মোঃ মাহবুবুর রহমান,ফাউন্ডেশনের সদস্য সচিব এ্যাডভোকেট মোঃ ফারুক হোসেন তপাদার, মোঃ লুৎফর রহমান মুন্সি, আহবায়ক মোঃ রফিকুল ইসলাম কাঞ্চন।

০৪ জানুয়ারি ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

You might like