বাগমারায় কিশোর অপরাধ ও মাদক মুক্ত সমাজ গঠনে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট

রাজশাহীর বাগমারায় কিশোর অপরাধ ও মাদক মুক্ত সমাজ গঠনে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ জানুয়ারি ২০২৫ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার, (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল।

উপজেলা প্রকৌশলী খলিলুর রহমানের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম,পল্লী বিদ্যুতের ডিজিএম মোস্তফা আমিনুর রাশেদ, শিক্ষার্থীদের মধ্যে মোহন, মাসুমা আক্তার ও রাজিব রওনক।

এছাড়া অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আহসান হাবিব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

You might like