বিএনপির ৩১ দফা বাস্তবায়নে আশিকাটি ইউনিয়নে বিএনপির জনসভা অনুষ্ঠিত

গাজী মোহাম্মদ মহসিন :

চাঁদপুর-৩ আসনে বিএনপির সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তফা খান সফরী শনিবার (১১ জানুয়ারী) বিকেলে চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের রালদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা খান সফরী বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা আমাদের রাজনৈতিক আর্দশ ও চেতনা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠার মধ্য দিয়ে দেশের একমাত্র রাজনৈতিক দল হিসেবে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। বিএনপির মূল চালিকা শক্তি হচ্ছে এদেশের জনগণ। ফলে বিগত ফ্যাসিস্ট সরকার দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্য দিয়ে বিএনপি কে মুছে ফেলতে চেয়েছিলো। কিন্তু এদেশের জনগণের কল্যাণে দলটির প্রতিষ্ঠালগ্ন থেকে কাজ করার কারণে দেশের জনগণ বিএনপির বিরুদ্ধে ফ্যাসিস্ট সরকারের কোনো ষড়যন্ত্র সফল হতে পারেনি। ফলে দেশ ও জনগণের স্বার্থে বিশ্বের একমাত্র আপোষহীন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘ ১৭ বছর লড়াই সংগ্রাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেয়া দেশের নাগরিকদের গণতন্ত্র পুনঃ উদ্ধার করতে পেরেছি।

তিনি আরো বলেন, অধিকার প্রতিষ্ঠার ও গণতন্ত্র উদ্ধারের লড়াই সংগ্রাম করতে গিয়ে চিরতরে হারিয়েছি, অনেক সহযোদ্ধাকে, পঙ্গুত্ব বরণ করে ধুঁকে ধুঁকে জীবন সংগ্রাম অতিবাহিত করতে হচ্ছে এই দলের হাজারো নেতাকর্মী কে। আমরা এতো ক্ষয় ক্ষতির সম্মুখীন হয়ে, মিথ্যা মামলা ও হামলার শিকার হয়ে, দেশ ও জনগণের স্বার্থে আমাদের মা, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রামের আপোষহীন লড়াই ছিলো সারা বিশ্বের একটি মডেল ও দৃষ্টান্ত। ফলে আমরা আমাদের বিজয়ের কারনে আমার আপনার ভোটাধিকার ফিরে পেয়েছি, স্বাধীন মতামত ব্যক্ত করতে পরছি।

তিনি স্থানীয় জনগণের উদ্দেশ্যে বলেন, আগামী বছর জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে কেন্দ্র আমাদের প্রিয় নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীর নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ৩১ দফা ঘোষণা করেছেন। এই ৩১ দফা হচ্ছে আগামীর নতুন বাংলাদেশ বির্নিমানের মুক্তির সনদ। তিনি উপস্থিত জনগণের প্রতি আহবান জানিয়ে বলেন, আগামী নির্বাচনে আপনার মতামত আপনি গোপন ব্যালটে ব্যক্ত করতে পারবেন। তাই আগামী নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ও ধানের শীষের প্রতীক কে বিজয়ী করবেন এটি আমাদের প্রত্যাশা। আর আপনাদের রায়ে বিএনপি সরকার গঠন করলে আমাদের দলের পক্ষ থেকে ঘোষিত ৩১ দফা আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো। আমাদের দলের ঘোষিত ৩১ দফার বিষয়ে আপনাদের ঘরে ঘরে লিফলেট পৌঁছে দেওয়া হচ্ছে। এগুলো ভালো করে পড়ে দেখবেন। এগুলো হচ্ছে আগামীর নতুন বাংলাদেশ গড়ার একমাত্র মুক্তির সনদ। তিনি স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে আরো বলেন, আমাদের নেতা তারেক রহমানের ঘোষিত ৩১ দফার লিফলেট ও এগুলো বাস্তবায়নের জন্য তৃণমূল পর্যায়ে প্রতিটি ঘরে ঘরে প্রতিটি মানুষের কাছে যাওয়ার জন্য অনুরোধ জানান।

আশিকাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ দেলোয়ার মাস্টারের সভাপতিত্বে ও সাবেক ছাত্রদল নেতা আলমগীর হোসেনের পরিচালনায় উক্ত জনসমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাফিউস শাহাদাত ওয়াসিম পাটোয়ারী। বিশেষ বক্তার বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী এ এইচ এম আশ্রাফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল পাটোয়ারী, চাঁদপুর সদর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাৎ খান, জেলা জাসাসের সাবেক সভাপতি এমদাদুল হক মিলন, জেলা যুবদলের সাবেক সহ সভাপতি মনির মিজি, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান হাছানাত।

জনসভায় আরো বক্তব্য রাখেন, হাইমচর উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রুবেল, জেলা ছাত্রদলের সাবেক নেতা বশির পারভেজ, চাঁদপুর সদর উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোরশেদ আলম বাহাদুর, ঢাকা বারের অতিরিক্ত পিপি অ্যাডঃ মজিবুর রহমান প্রধানিয়া, মতলব দক্ষিণ পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সুমন পাটোয়ারী, জেলা যুবদলের নেতা জসিম মাল, মতলব দক্ষিণ পৌর সভার ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম নয়ন হাজরা, আশিকাটি ইউনিয়ন বিএনপি নেতা হোসেন খান প্রমুখ।

জনসভার শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত করেন মোঃ জাহিদ হোসেন। উল্লেখ্য আশিকাটি ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে আয়োজিত উক্ত জনসভাটি বিশাল জনসভায় রুপ নেয় এবং নারীদের উপস্থিতি সকলের নজর কাড়ে।

জনসভা কে কেন্দ্র করে দুপুর থেকে উক্ত ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও আশপাশের এলাকা থেকে বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে দলীয় নেতাকর্মীরা মিছিলসহকারে উক্ত জনসভায় অংশ নেয়।

শনিবার, ১১ জানুয়ারি ২০২৫
২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

You might like