যেই পরিবর্তনের জন্য স্বৈরাচার সরকারকে হটিয়েছে সেই পরিবর্তন হয়নি : কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ তাহের

জহিরুল ইসলাম জয় :

চাঁদপুরের হাজীগঞ্জে প্রায় অর্ধলক্ষাধিক জনসমাগমের উপস্থিতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্মরণকালের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। ১১ জানুয়ারী শনিবার বিকালে হাজীগঞ্জ সরকারি পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে উক্ত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

এসময় তিনি বলেন, যেই পরিবর্তনের জন্য স্বৈরাচার শেখ হাসিনা সরকারকে জনগণ হটিয়েছে সেই পরিবর্তন কিন্তু হয়নি। এভাবে দেশ চলতে পারেনা। সংস্কারের নামে যেন নিজেরাই স্বেরাচারী না হয়ে উঠেন, তাহলে আপনাদেরকেও টেনে হিঁচড়ে নামানো হবে। তাই আমাদের আহবান চলতি বছরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন উপহার দিয়ে আপনারা ক্ষমতা ছাড়ুন।

হাজীগঞ্জ পৌর জামায়াতের আমীর আবুল হাসানাত পাটোয়ারীর সঞ্চালনায় ও উপজেলা জামায়াতের আমীর মো. কলিম উল্লাহ ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসাইন, জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজি, সাবেক আমীর আব্দুর রহিম পাটোয়ারী, নায়েবে আমীর এড. মাসুদুল ইসলাম বুলবুল, সেক্রেটারি এড. শাহজাহান মিয়া, সহকারী সেক্রেটারী অধ্যাপক মাও. আবুল হোসাইন প্রমুখ।

শনিবার, ১১ জানুয়ারি ২০২৫
২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

You might like