শ্যামনগরে সুন্দরবন দেখতে এসে এক ব্যক্তির মৃত্যু

রনজিৎ বর্মন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবন দেখতে এসে চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে ওয়াপদার রাস্তার নিচে পড়ে প্রকাশ মন্ডল (৪৬)নামের এক চালকের মৃত্যু হয়েছে।

১১ই জানুয়ারি শনিবার বিকালের দিকে উপজেলার রমজাননগর ইউপির কালিঞ্চী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রকাশ মন্ডল কালীগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চান্দুলিয়া গ্রামের মৃত অরবিন্দু মন্ডলের ছেলে।

তার সঙ্গী প্রদীপ সরদার (৪৩) বলেন, সকালে তারা তিনজন একটি মোটরসাইকেল নিয়ে নিজ নিজ বাড়ি থেকে সুন্দরবন দেখার উদ্দেশ্যে শ্যামনগরে আসেন। পর সুন্দরবন যাওয়ার পথে একটি চিংড়ী ঘেরের সামনের রাস্তায় ইটের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে পড়ে যায় নদীতে এবং নদীতে থাকা বড় নৌকার সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই প্রকাশ মন্ডলের মৃত্যু হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ হুমায়ুন কবির মোল্লা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

রোববার, ১২ জানুয়ারি ২০২৫
২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

You might like