

স্বরূপকাঠি প্রতিনিধি :
স্বরূপকাঠির মিয়ারহাট বাজারে গভীর রাতে এক গার্মেন্টস কর্মীকে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। তৈয়ব আলী নামের এক নাইটগার্ড সোমবার গভীর রাতে ওই নারী কর্মীকে ধর্ষণ করে। এসময় অপর দুইজন পাহারাদার ধর্ষণের চেষ্টা করতে গেলে ওই নারীর ডাক চিৎকারে পুলিশ এগিয়ে এসে তাকে উদ্ধার করে। ওই রাতেই পুলিশ পাহারাদার তিনজনকে আটক করে থানায় নিয়ে যায় । এ ঘটনায় থানায় তিনজনের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা প্রক্রিয়াধীন।

ভুক্তভোগী নারী জানান, ঘটনার দিন ঢাকা থেকে নিজ বাড়ীর উদ্দেশ্যে ছারছীনা বাসষ্ট্যান্ডে নেমে খেয়া পাড় গভীর রাতে মিয়ারহাট বাজারে পৌঁছান। এসময় বাজারের পাহারাদার মো, তৈয়ব আলী মোল্লা(৬০), মো, সহিদুল ইসলাম(৩০),মো, সাইফুল ইসলাম(৫০) নামে তিনজন মিলে ওই নারীকে ধরে জিজ্ঞাসাবাদের কথা বলে বাজারের দুইটি দোকানের চিপার ভিতরে নিয়ে যান।
ওই নারী কিছু বুঝে ওঠার আগেই , তৈয়ব আলী জোড়পূর্বক ওই তাকে ধর্ষন করে। পরে সহিদুল ইসলাম ও সাইফুল ইসলাম পালা করে ধর্ষনের চেষ্টা করলে নারীর ডাক চিৎকারে তারা সটকে পড়ে। ঘটনার পর ওই নারী বাজারে টহলরত পুলিশকে বিষয়টি জানালে তারা পাহারাদার তিনজনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার অফিসার ইনচার্জ মোঃ বনি আমীন জানান, ওই নারী তার জবানবন্দিতে ধর্ষণের অভিযোগ করেন । ঘটনা শুনে তিনজনকেই ধরে থানায় নিয়ে আসা হয়েছে। এ রিপোর্ট লেখার সময় ওই ঘটনায় থানায় একটি ধর্ষণ মামলা প্রক্রিয়াধীন।
মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫
৩০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন










