কুমিল্লার দাউদকান্দিতে ড. জহির খান শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠান

জাহাঙ্গীর আলম ইমরুল :

কুমিল্লার দাউদকান্দিতে ড. জহির খান শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। এ উপলক্ষে জেলার দাউদকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়।

দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার নাঈমা ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ‘‘বেগম জিলহজ্জ রাজ্জাক মেমোরিয়াল ফাউন্ডেশন’’এর প্রতিষ্ঠাতা ড. জহিরুল ইসলাম খান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বরকোটা স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক ও ফাউন্ডেশনের সদস্য মোঃ ছুফিউল্লাহ ভূঁঞা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম ফজলুল হক,প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আহসান।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বরকোটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ফাউন্ডেশনের সদস্য তাহমিনা সুলতানা।
আলোচনা শেষে বৃত্তি প্রাপ্ত ৭০জন শিক্ষাদের হাতে বৃত্তির নগদ অর্থ ও সার্টিফিকেট প্রদান করা হয়।

জেলার দাউদকান্দিতে প্রতিবছর বেগম জিলহজ্জ রাজ্জাক মেমোরিয়াল ফাউন্ডেশন’এর উদ্যোগে এ শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

৩০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

You might like