শ্যামনগরে দুটি ইট ভাটাকে কাঠ পোড়ানোর দায়ে জরিমানা

রনজিৎ বর্মন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি :

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ভ্রাম্যমান আদালতে দুই ইট ভাটাকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার রামজীবনপুর এলাকায় অবস্থিত এইচডি ব্রিকস ও এমবি ব্রিকস নামীয় ইট ভাটা দু’টিকে এ জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারী কমিশনার(ভুমি) আব্দুল্লাহ আল রিফাত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম। নির্বাহী ম্যাজষ্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত জানান অভিযান পরিচালিত দু’টি ইট ভাটায় জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করা হচ্ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন(নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ৬ ধারা লংঘনের দায়ে এইচডি ব্রিকসকে এক লাখ ও এমবি ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুন জানান নীতিমালা মেনে ইট ভাটা পরিচালনা করতে হবে। কৃষি জমির মাটি কেটে ইট ভাটার কাজে ব্যবহারসহ কাঠ পোড়ানোর মত অপরাধ করলে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

৩০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

You might like