বগুড়ায় ফসলি জমির মাটি খননের অপরাধে ইটভাটা মালিকের জরিমানা

 বগুড়া প্রতিনিধি:

বগুড়ার ধুনটে ইট ভাটার জন্য অবৈধভাবে কৃষি জমির টপ সয়েল খননের অপরাধে নাইম ইসলাম নামে এক ইট ভাটা মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুজ্জামান। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের থেউকান্দি গ্রামের একটি ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি খনন করে ইটভাটায় নিচ্ছিল ভাটা মালিক নাইম ইসলাম। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নাইম ইসলামকে জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি খায়রুজ্জামান।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুজ্জামান জানান ইটভাটার জন্য অবৈধভাবে মাটি খননের অপরাধে ইট প্রস্তুত ও ইট ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন-২০১৩ এর ধারায় ভাটা মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

You might like