

রনজিৎ বর্মন :
শ্যামনগর উপজেলা মৎস্য অফিসের আয়োজনে মৎস্য সম্পদ সুরক্ষায় বৃহস্পতিবার সুন্দরবন সংলগ্ন খোলপেটুয়া নদীতে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করা হয়।

নৌপুলিশের সহায়তায় নদীতে কম্বিং অপারেশন চলাকালে একটি বেহুন্দি জাল,তিনটি নেট জাল উদ্ধার সহ চারজনকে আটক করা হয়। পর আটককৃতদের ভ্রাম্যমান আদালতে পাঁচ হাজার টাকা জরিমানা করা সহ জনসম্মুখে জাল গুলি আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তুষার মজুমদার, নৌপুলিশ,শ্যামনগর মৎস্য অফিসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ প্রমুখ।
শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫
৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন










