‘হয়তো আমরা আর বেশি দিন নাই, এই চোরদের আর নির্বাচন করিয়েন না’

রাকিবুল হাসান, মনপুরা (ভোলা) প্রতিনিধি

নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, হয়তো আমরা আর বেশি দিন নাই, এই চোরদের নির্বাচন আর করিয়েন না। আপনার সব দেখেছেন এবং জানেন, আমার দুঃখ লাগে এ-দেশের কোটি কোটি টাকা দেশের বাহিরে পাচার হয়ে গেছে, এই টাকাগুলো দেশে থাকলে দেশ অনেক উন্নত হতো। এখন কোন কাজ করতে গেলে চিন্তা করতে হয় আমাদের।

দুর্নীতি এমন জায়গায় চলে গেছে ওদের রক্তের সাথে মিশে গেছে । এখন আপনারা দ্বীপবাসি চিন্তা করবেন কাকে দিয়ে আপনাদের উপকার হবে ।

শনিবার সকাল ১০ টায় ভোলার মনপরার বিচ্ছিন্ন কলাতলী ইউনিয়নের ঢালচরে আলহাজ্ব চৌধুরী কামাল উদ্দিন লঞ্চঘাটে উদ্বোধনী অনুষ্ঠানে সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরে নৌ-পরিবহন উপদেষ্টা বিশ্ব ব্যাংকের অর্থায়নে নির্মিত আধুনিক লঞ্চঘাট ও জেটি প্রকল্প মনপুরা উপজেলার রামনেওয়াজ ঘাট ও হাজিরহাট ঘাট পরিদর্শন করেন।

এই সময় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ)ড. এম সাখাওয়াত হোসেন বলেন, নৌ-পথের নিরাপত্তা ও ঘাটের চাঁদাবাজি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। চাঁদাবাজি বন্ধে পুলিশ ও কোস্টগার্ড কাজ করবে। এছাড়াও দক্ষিণাঞ্চলে নৌপথ সচল রাখতে ড্রেজিং কার্যক্রম চালুর কথা জানান তিনি।

এই সময় বিচ্ছিন্ন কলাতলী ইউনিয়নের সকল জনগণের পক্ষে দাবী নিয়ে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি জোবায়ের হোসেন রাজিব চৌধুরী।

পরে দুপুর ১ টায় মনপুরা উপজেলা বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় যোগদেন নৌ-পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন।

ঢালচর সমাবেশে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক সচিব নাজিম উদ্দিন চৌধুরী, বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, মনপুরা উপজেলা বিএনপি সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শামসুদ্দিন বাচ্চু চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা পাঠান মোহাম্মদ সাইদুজ্জামান, মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান কবির প্রমুখ।

শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

You might like