

মোঃ মহিউদ্দিন,ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতাঃ
চাঁদপুর সেচ প্রকল্প (সি,আই,পি)’র অভ্যন্তরে খাল পুনঃ খননের কাজ অব্যাহত রাখা, বোরোপিট খালের অবৈধ ইজারা বাতিলসহ সকল বাঁধ অপসারণ করাসহ সাত দফা দাবি আদায়ে সংবাদ সমে¥লন করা হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) সকালে ফরিদগঞ্জ প্রেসক্লাবে চাঁদপুর সেচ প্রকল্পের অভ্যস্তরে ডাকাতিয়া নদী ও খাল খনন বাস্তবায়ন কৃষক সংগ্রাম কমিটি এই সংবাদ সম্মেলন করে।

সংগঠনের আহŸায়ক বীরমুক্তিযোদ্ধা আলমগীর হোসেন দুলাল তার লিখিত বক্তব্যে বলেন, চাঁদপুর সেচপ্রকল্প ভুক্ত ল²ীপুর জেলা বাদে শুধু চাঁদপুর জেলা সদর, হাইমচর ও ফরিদগঞ্জে মোট খালের সংখ্যা ১০৮টি। এর মধ্যে ফরিদগঞ্জ উপজেলাতেই ৭৬টি। আমাদের দাবির মুখে ও চাঁদপুর জেলা প্রশাসকের তড়িৎ উদ্যোগ এবং ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, কৃষি বিভাগের নিরলস প্রচেষ্টা, সার্বক্ষণিক তত্ত¡াবধানে এখন পর্যন্ত ১৭টি খালের পুনঃ খননের কাজ চলছে।
তিনি বলেন, চাঁদপুর সেচ প্রকল্প (সিআইপি) এর অভ্যন্তরে ৩২ হাজার হেক্টর কৃষিজমি বোরো-আমন চাষ প্রধান হওয়া সত্বেও চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের অসাধু কর্মকর্তাদের কাছে অসৎপন্থায় অর্থ উপার্জনের প্রজেক্টে পরিনত হয়েছে। এমতাবস্থায় কৃষক-কৃষি তথা সিআইপি প্রজেক্ট রক্ষায় তদন্ত কমিটি গঠন করে পাউবো’র চাঁদপুরের গত ৩৫ বছরের কার্যক্রম ও দূর্নীতির শ্বেতপত্র প্রকাশসহ সাত দাবি করছি।
খাল পুনঃখনন অব্যাহত , বোরোপিট অবৈধ ইজারা বাতিল , পানি চলাচলে বাধা অপসারণ করা। জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ , কৃষি ঋণ ও এনজিও ঋণ মওক‚প করা। ডাকাতিয়া নদীর অবৈধ ইজারা বাতিল ও কচুরিপানা পরিস্কার করে মাছ-পানি-পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা করা। ক্ষতিগ্রস্থ কৃষকদের সার-বীজ-কীটনাশক বিনামূল্যে সরবরাহ করা।
প্রেসক্লাব সভাপতি মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে সংগ্রাম কমিটির যুগ্মআহŸায়ক মামতাজ উদ্দিন সরকার, আলী আহমেদ শেখ, সদস্য রহিমা আক্তার কলি, আব্দুল লতিফ মিজি প্রমূখ।
সোমবার, ২০ জানুয়ারি ২০২৫
৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন











