

সাইদ হোসেন অপু চৌধুরী-চাঁদপুর
মহা পবিত্র বিশ্ব উরস শরীফ ২০২৫ উপলক্ষে জাকের পার্টি ছাত্রফ্রন্ট, চাঁদপুর (দঃ) জেলার উদ্যোগে কেন্দ্রীয় দাওয়াতি মিশন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) বিকালে ফিশারি গেইট এলাকা প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় জাকের পার্টি ছাত্রফ্রন্ট, চাঁদপুর (দঃ) জেলার সাধারণ সম্পাদক মোঃ মারুফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি।

তিনি বলেন, বর্তমানে দেশে জাতীয় নির্বাচন পণ্ড করার গভীর চক্রান্ত হচ্ছে। সব চক্রান্ত প্রতিহত করে জাকের পার্টি আগামী শান্তিময় নির্বাচনে অংশ নেবে। জাকের পার্টি যে দলের সঙ্গে থাকে, সে দল ক্ষমতায় যায়। আবার জাকের পার্টি ছাড়া কোনো অভ্যত্থানও সম্ভব নয়।’বিশ্বের একটি উজ্জ্বল সম্ভাবনাময় দেশ বাংলাদেশ, বর্তমানে এ দেশকে নিয়ে ষড়যন্ত্র চলছে।
রবিউল ইসলাম রবি আরও বলেন, জাকের পার্টি বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরীর পার্টি। জাকের পার্টির বিজয় সু-নিশ্চিত। জাকের পার্টি নূহের তরী। বর্তমান জামানায় চারিদিকে শুধু বিপদ আর বিপদ। জাকের পার্টির পতাকাতলে থাকলে কোন বিপদ-আপদ আসবে না ইনশাল্লাহ।
তিনি বলেন, এখন ঐক্য ছাড়া কোনো দল ক্ষমতায় যেতে পারবে না। তাই জাতীয় ঐক্যের রাজনীতি চালু করতে হবে। এক দলের রাজনীতি সন্ত্রাস জঙ্গিবাদ তৈরি করে। এ নীতি থেকে বের হতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আর এটি করতে পারলেই দেশ স্বংয়সম্পূর্ণ হবে। ধর্মীয় উগ্রবাদ রোধ হবে।
নির্বাচনে সরকারকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়ে জাকের পার্টির নেতা বলেন, আগামী নির্বাচনকে গ্রহণযোগ্য করতে আমরা নির্বাচনে অংশ নেব। জাকের পার্টি অন্তর্বর্তীকালীন সরকারকে ততক্ষণ পর্যন্ত সমর্থন দেব, যতক্ষণ পর্যন্ত সরকার ভালো কাজ করবে, দেশের সমৃদ্ধিতে কাজ করবে। এ সময় তিনি জাকের পার্টির সব নেতা-কর্মীদের প্রতিটি গ্রামে আগামী নির্বাচনের জন্য জনমত গড়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা জাকের পার্টির সভাপতি আলহাজ্ব কাজী মাহবুবুর রহমান, মিশন সদস্য জাকের পার্টি ছাত্রফ্রন্টের কার্যকরী সদস্য আব্দুল রুবেল সরকার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিদ্দিকী, সহকারি সাধারণ সম্পাদক স্বপন মাহমুদ, সহকারি শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক ইমতিয়াজ মাদানী সনেট।
পরে বিশ্ব মুসলিম জাহানের কল্যাণ কামণা করে দোয়া মোনাজাত করা হয়।
বুধবার, ২২ জানুয়ারি ২০২৫৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন











