

মোঃ মহিউদ্দিন, ফরিদগঞ্জ প্রতিনিধি :
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানাটি আয়তন ও লোক সংখ্যায় সর্ববৃহৎ থানা। অত্র থানার আইন শৃংখলার দায়িত্বে নিয়োজিত অফিসার ইন চার্জ মোঃ শাহ আলম। তিনি বাংলাদেশ পুলিশে যোগদান করেন, ১লা জুলাই২০১১ইং এ। এ থানায় ওসি হিসাবে যোগদান করেন ২৭ নভেম্বর ২০২৪ইং ।
ইতি পূর্বে তিনি বাংলাদেশ পুলিশের পিবিআইতে কর্মরত ছিলেন। পিবিআইতে থাকার অভিজ্ঞতা ও টেকনিকাল প্রজ্ঞা কাজে লাগিয়ে আজকের সফলতা অর্জন করতে সক্ষম হয়েছেন। পিবিআইতে থাকা কালীন রাষ্ট্রপতি পদক লাভ করেছেন।

ফরিদগঞ্জ থানায় ওসি হিসাবে যোগদানের প্রথম দিনেই কিছু চিন্তা ও কর্মপরিকল্পনা ঠিক করে কাজ শুরু করেন। তার নেওয়া পদক্ষেপগুলোর মধ্যে পুলিশ সদস্যদের সাথে আলোচনা ক্রমে তাদের মনোবলবৃদ্ধি ও কাজের গতি বাড়ানোর প্রচেষ্টা চালানো। দালাল মুক্ত করার চেষ্টা চালিয়ে সফল হন এবং তা অব্যাহত রয়েছে। শালীস বানিজ্য বন্ধ করে সুবিচার পেতে কাজ করেন। শীতকালীন অপরাধ চুরি, ডাকাতি রোধে গ্রাম পুলিশ ,চকীদার ও স্থানীয় এলিটদের সহযোগীতা নিয়ে পাহারা ব্যবস্থা চালু করেন।
এছাড়াও গ্রাম পুলিশদের প্রনোদনা দিয়ে কাজের গতি আনার চেষ্টা করেন। জনসাধারণের সংস্পৃক্ততা বৃদ্ধি করে অপরাধ সংঘটনকারী ব্যক্তিকে প্রতিরোধ মূলক ব্যবস্থা গড়ে তুলেন।
“পুলিশই জনতা , জনতাই পুলিশ” এই লক্ষ্যে জনগন যে কোন অপরাধীর অপরাধ সংঘটনকালে অপরাধীকে আটক ও প্রতিরোধ মূলক কাজ করতে পারবেন এ বিষয়ে সচেতনতা সৃষ্টি করেন।
কমিউনিটে পুলিশিং এর র্পূনাঙ্গ কমিটি না আসলেও ইতোমধ্যেই কমিউনিটি পুলিশিং এর কার্য়ক্রম শুরু করেছেন।
পুলিশ সুপারের নির্দেশক্রমে মাদক উদ্বার , সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার , হত্যা মামলাসহ গুরুত্বপূর্ন মামলার রহম্য উদঘাটনে বিশেষ সফলতা অর্জনের জন্য নভেম্বর /২০২৪ইং ও ডিসেম্বর /২০২৪ইং এ পরপর দু‘দ‘ুবার শ্রেষ্ঠ অফিসার ইন চার্জ হিসাবে জেলা পুলিশ সুপার কর্তৃক পুরস্কার লাভ করেছেন।
তিনি এ অর্জনকে ধরে রাখতে কর্মকান্ডগুলো অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।
অতি সম্প্রতি ছোট ছোট চুরি, আটো ব্যাটারী চুরি,সিঁধেল চুরি, হাস-মুরগী ও ডাব Ñ নারীকেল চুরির বিষয়ে সামাজিক শাসন ও পারিবারিক শাসন বলয়কে জোরদার করতে সমাজের সচেতন মানুষজনের প্রতি উদ্যাত্ত আহবান জানান।
বুধবার, ২২ জানুয়ারি ২০২৫৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন










