চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের সাথে চাঁদপুর প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক

চাঁদপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুনতাসির আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে চাঁদপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি। রোববার বিকেলে সাক্ষাৎকালে প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভাপতি রহিম বাদশা ও সাধারণ সম্পাদক কাদের পলাশসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যরা মুনতাসির আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানান।

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে জেলার আইনশৃঙ্খলা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এ সময় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুনতাসির আহমেদ ও চাঁদপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ বিচার বিভাগের পারস্পরিক সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, সাবেক সাধারণ সম্পাদক জিএম শাহিন, বর্তমান কমিটির সহ-সভাপতি আলম পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আউয়াল রুবেল, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম রনি, অ্যাড. মোহাম্মদ ইয়াসিন আরাফাত, একে আজাদ, তালহা জুবায়ের, সিনিয়র কার্যকরী সদস্য মুনির চৌধুরী, প্রচার ও দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম, প্রকাশনা ও লাইব্রেরি সম্পাদক হাসান মাহমুদ।

রোববার, ২৬ জানুয়ারি ২০২৫
১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

You might like