পশ্চিম সুন্দরবনে জবাইকৃত হরিণ উদ্ধার করল বনবিভাগ

রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি :

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে জবাইকৃত অবস্থায় একটি সিংহল(পুরুষ) হরিণ উদ্ধার করেছে বনবিভাগের কর্মকর্তাবৃন্দ। সোমবার সকালের দিকে মীরগাং টহল ফাঁড়ি সদস্যরা হরিণটি উদ্ধার করেন।

এসময় বনকর্মীদের উপস্থিতি বুঝতে পেরে শিকারী চক্রটি বনের মধ্যে পালিয়ে যায়। উদ্ধারকৃত হরিণ আলামত হিসেবে বিজ্ঞ আদালতে পাঠানোর পাশাপাশি এঘটনায় মীরগাং টহল ফাঁড়ির ওসি গোলাম কিবরিয়া বাদি হয়ে মামলা করেছেন। অভিযানকালে ঘটনাস্থল থেকে ২৭টি ফাঁদ উদ্ধার করা হয়।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জার হাবিবুল ইসলাম জানান নিয়মিত টহলকালে চুনকুড়ি টহল ফাঁড়ির সদস্যরা বনের মধ্য থেকে জবাইকৃত অবস্থায় একটি হরিণ উদ্ধার করেন। শিকারী চক্রের সদস্যরা আগেভাগে পালিয়ে যাওয়ায় হরিণটি নিয়ে তারা সোমবার দুপুরের দিকে বিজ্ঞ ম্যাজিষ্ট্রেটের অনুমতি সাপেক্ষে মাটিতে পুঁতে ফেলে নষ্ট করা হয়েছে।

সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫
১৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

You might like