

রাকিবুল হাসান, মনপুরা ভোলা প্রতিনিধি :
যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, স্বাধীন দেশের তালিকা বাংলাদেশের নাম ছিলো,কিন্তু গত ১৬ বছর কোন স্বাধীনতা ছিলো না । স্বাধীন দেশে পার্লামেন্ট ছিলো কিন্তু পার্লামেন্টের কোন কাজ ছিলো ।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় ভোলার মনপুরা উপজেলা বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনের আয়োজনে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার দেশে মানুষের ভোটের অধিকার হরণ করেছে। স্বাধীন সার্বভৌমত্ব দিয়ে আওয়ামীলীগ ক্ষমতার দখলের চেষ্টা করে ছিলো। বাংলাদেশে একটি নির্বাচন কমিশন ছিল কিন্তু বাংলাদেশের মানুষের ভোটার অধিকার ছিল না।র্যাব ছিলো পুলিশ ছিলো তাদের আতংকে বিএনপির নেতাকর্মীরা ঘরে থাকতে পারে নাই ।

তিনি আরো বলেন, গত ১৬ বছর দেশে আইন ছিল, আদালত ছিল কিন্তু কোনো ন্যয়বিচার ছিলো না। আদালতে দাঁড়িয়ে থাকা বিচার প্রার্থী রাজনৈতিক পরিচয়ে বিচারিক রায় নির্ধারিত হতো। সাধারণ মানুষ কোনো বিচার পেতো না। দেশে প্রশাসন ছিল কিন্ত কোনো নিরপেক্ষতা ছিল না ।
এই সময় দলীয় নেতা-কর্মীদের হুশিয়ারী দিয়ে বলেন, বিএনপির নাম ভাঙ্গিয়ে বা ক্ষমতায় আসলে চাঁদাবাজি করবেন,দখলদারি করবেন, লুট পাট করবেন, অন্যায় করবেন, তাদের বিএনপি ও আগামীর বাংলাদেশে স্থান নেই।
মনপুরা উপজেলা বিএনপির সহ-সভাপতি ডা. কামাল উদ্দিন এর সভাপতিত্বে মনপুরা উপজেলা যুবদলের আহবায়ক মোঃ শামসুদ্দিন আহমেদ মোল্লা সঞ্চালনায় বক্তব্য রাখেন , স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রাসেল মাহমুদ, কেন্দ্রীয় যুবনেতা মোঃ সাজ্জাতুল হানিফ সাজ্জাত,ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর সাবেক সহ-সভাপতি কেন্দ্রীয় যুবনেতা সাইফুল ইসলাম তুহিন, জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সাধারন সম্পাদক আব্দুল কাদের সেলিম,চরফ্যাশন সাবেক চেয়ারম্যান কাজী মঞ্জুর হেসেন,মনপুরা উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক হাজির হাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান হাওলাদার,উপজেলা বিএনপি সহ-সভাপতি সিরাজুল ইসলাম পলয়ান,আবদুর রহমান সেলিম মোল্লা,যুগ্ন সম্পাদক আবদুর রহিম মেম্বার প্রমুখ ।
এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মনপুরা উপজেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক আব্দুর রহিম ফরাজী,মনপুরা উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ আব্দুর রহিম, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ কামালউদ্দিন, সাবেক ছাত্রদল সভাপতি এ্যাড. মোঃ ছালাউদ্দিন আহমেদ প্রিন্স, সাবেক হাজিরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জামাল উদ্দিন মেম্বার, উপজেলা ছাত্র দলের আহবায়ক মোঃ ইকরামুল কবির,সদস্য সচিব মোঃ শাহীন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মিজানুর রহমান, সদস্য সচিব মোঃ হোসেন হাওলাদার, সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোঃ নুরুউদ্দিন তুহিনসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়াও উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিলে মুখরিত হয়ে কানায় কানায় ভরে ওঠে উপজেলা সদর প্রাঙ্গন ।
মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫
১৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন











