

বগুড়া প্রতিনিধি : বগুড়া ৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মোমিন তালুকদার খোকার জানাজায় মানুষের ঢোল, চারটি স্থানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দফন করা হয়েছে।
উল্লেখ্য মঙ্গলবার বিকেলে বিএনপির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বগুড়া-৩ আদমদিঘী-দুপচাঁচিয়া আসনের পরপর ২ বারের সাবেক সংসদ সদস্য আব্দুল মোমেন তালুকদার খোকা। ঢাকায় স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭৫) বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী তিন মেয়ে নাতি-নাতনি, ৮ ভাই সহ বহু গুনাগাহি রেখে গাছেন। বুধবার সকাল ৯টায় দুপঁচাচিয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রথম জানাজা,সকল ১০টায় আদমদিঘী রহিম উদ্দীন ডিগ্রি কলেজ মাঠে দ্বিতীয় জানাজা,সান্তাহার স্টেডিয়ামে মাঠে তৃতীয় জানাজা এবং আদমদিঘীর কালাই কুড়ি গ্রামে নিজ বাসভবনে চতুর্থ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার বাবা সাবেক সংসদ সদস্য মরহুম আব্দুল মজিদ তালুকদারের কবরের পাশে তাকে দফন করা হয়েছে।
তার জানাজায় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি হেলালুজ্জামাল তালুকদারের লালু, বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি বিপি সাইফুল ইসলাম, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বাড়ি তালুকদার বেলাল, নওগাঁ জেলা বিএনপির সভাপতি নওগাঁ পৌরসভার সাবেক মেয়র নাজমুল হক সনিসহ স্থানীয় বিএনপ যুবদল ছাত্রদল শ্রমিকদের সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ লাখো মানুষ অংশগ্রহণ করেন। তার মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক শোকবার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। সেই সাথে শোকাহত পরিবারবর্গ প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন









