

মোঃ মহিউদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা :
চাঁদপুরের ফরিদগঞ্জে বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড (বেফাক) এর কেন্দ্রীয় পরীক্ষা সোমবার (৩ ফেব্রুয়ারী) উপজেলার ২টি স্থানে পৃথক পৃথক দুটি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। একটি পুরুষ ও অপরটি মহিলা কেন্দ্র।
জামেয়া আরাবীয়া এমদাদুল উলূম শাসীয়ালী মাদ্রাসা । এ কেন্দ্রে পরীক্ষার্থী (ছাত্র) ৩‘শত ৭০ জন। অপরদিকে রুপসায় আয়শা ছিদ্দিকা(রা:) মহিলা মাদ্রাসা কেন্দ্রে ৩‘শতাধীক ছাত্রী পরীক্ষায় অংশ নিয়েছে।

এদিকে একই সাথে চলছে কোরআন শিক্ষা বোর্ডের অধীন ২টি কেন্দ্রে পরীক্ষা । উপজেলার ষোলদানায়, জামেয়ায়ে আরাবীয়া মহিউসসুন্না মাদ্রাসায় (ছাত্রদের) কেন্দ্রে ১০টি মাদ্রাসার দেড় শতাধীক শিক্ষার্থী অংগ্রহণ করে।
অপরদিকে জান্নাতুন নাঈম মহিলা মাদ্রাসা পাইকপাড়া ভোটাল ৭টি কওমি মাদ্রাসার শতাধীক শিক্ষার্থী অংশ প্রহণ করেছেন।
বেফাক সভাপতি হাফেজ মাও ঃ মহসীন ও সেক্রেটারী মাওঃ আবু মুসা জানান, মোট ৩৫টি পুরুষ মাদ্রাসায় ৩‘শত ৭০ জন ছাত্র আর ১৫টি মহিলা মাদ্রাসায় ৩‘শতাধীক ছাত্রী রয়েছে। চলমান পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে চলছে।
কওমি মাদ্রাসাগুলোতে শৃংখলা ও শিক্ষার মান সঠিকতার ভিক্তিতে রক্ষায় সংশ্লিষ্টদের আন্তরিকা আরো বাড়াতে হবে বলে, সচেতন অভিভাকরা জানিয়েছেন।
বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫২২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন









