

রনজিৎ বর্মন :
সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা বাজারের সার ডিলার ও মিষ্টির দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। সার ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন বুধহাটা বাজারের বিসিআইসি সার ডিলার গাজী এন্টারপ্রাইজে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এসময় ডিলারের সার গোডাউন (শ্বেতপুর) এ খোলা বস্তা, জমাট বাধা বস্তা ও অপরিস্কার গোডাউন এর অপরাধে ভোক্তা অধিকার আইনের ৫১ ধারায় স্বত্ত্বাধিকারী আনোয়ার হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে বুধহাটা বাজারের ৩ টি মিষ্টির দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে বিভিন্ন ত্রুটি পরিলক্ষিত হওয়ায় এক মাসের মধ্যে সমস্যা দূর করতে নির্দেশনা প্রদান করা হয়।
খাদ্য দ্রব্য ঘি বিক্রয় করতে বিএসটি আই এর অনুমোদন নিতে হবে বলে নির্দেশনা প্রদান করা হয়। এসময় উপজেলা কৃষি অফিসার শুভ্রাংশু শেখর দাশ, এসএপিপিও বেল্লাল হোসেন, উপ সহকারী কৃষি কর্মকর্তা আঃ ওহাব, আরিফুল ইসলাম, ইকবাল হোসেন ও থানা পুলিশ উপস্থিত ছিলেন।
রোববার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫
২৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন









