

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ প্রতিনিধি :
ঢাকার দোহারে ৯ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে ২২ বছর বয়সী রায়হান ও ১৯ বছর বয়সী ফরিদ রয়েছেন।

মামলার এজাহারে জানা যায়, রায়হান এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষণ করে এবং সর্বশেষ রবিবার তাকে এক পরিত্যক্ত বাড়িতে নিয়ে ফরিদ ও অপর আসামী রাকিবের সাহায্যে আবার ধর্ষণ করে। পরে রায়হান ভিক্টিমের কাছ থেকে ভয় দেখিয়ে দুই লাখ দশ হাজার টাকা হাতিয়ে নেয়।
মেয়েটি পরে ঘটনাটি তার পরিবারকে জানালে পিতা বাদী হয়ে দোহার থানায় ধর্ষণ মামলা করেন। পুলিশ মামলার তদন্ত শুরু করে এবং দ্রুত রায়হান ও ফরিদকে গ্রেফতার করে।
এই ঘটনায় রাকিব নামের আরেক আসামী এখনও পলাতক রয়েছে এবং তাকে গ্রেফতারের জন্য অভিযান চলছে বলে জানিয়েছেন দোহার থানার ওসি (তদন্ত) নুর নবী।
শনি বার, ১৪ জুন ২০২৫

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
শেয়ার করুন










