ময়মনসিংহের ত্রিশালে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে মতবিনিময় সভা

এনামুল হক :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহের ত্রিশালে গত শুক্রবার (১৩ জুন) সন্ধ্যায় উপজেলার হরিরামপুর ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) সংসদীয় আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জয়নাল আবদীন। তাঁর উপস্থিতি সভায় এক নতুন মাত্রা যোগ করে এবং উপস্থিত জনতা তাঁকে উষ্ণ সংবর্ধনা জানায়।

আলহাজ্ব মোঃ জয়নাল আবদীন প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ৩১ দফার গুরুত্ব তুলে ধরেন এবং এর মাধ্যমে কীভাবে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠা সম্ভব, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি ত্রিশাল উপজেলার উন্নয়নে তাঁর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন। তাঁর সাবলীল বক্তব্য উপস্থিত সাধারণ মানুষকে মুগ্ধ করে।

মতবিনিময় সভায় হরিরামপুর ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডের বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন, যা বিএনপির প্রতি তাদের আস্থা ও সমর্থনের এক উজ্জ্বল দৃষ্টান্ত। স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিএনপির ৩১ দফা কর্মসূচি তৃণমূল পর্যায়ে ব্যাপক সাড়া ফেলেছে।

এসময় উপস্থিত সাধারণ মানুষ বিএনপির ঘোষিত কর্মসূচির প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন জানান এবং মোঃ জয়নাল আবদীনকে ত্রিশালের উন্নয়নের কা-ারি হিসেবে দেখতে পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

শনি বার, ১৪ জুন ২০২৫

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like

About the Author: priyoshomoy