

অনলাইন ডেস্ক
ময়মনসিংহের ভালুকায় মাত্র ৫০০ টাকার জন্য স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করেছে ঘাতক স্বামী স্বপন মিয়া (৩৫)। হত্যার পর লাশ ঘরের খাটের নিচে রেখে বাইরে তালা মেরে পালিয়ে যায় ঘাতক স্বামী। ঘটনার তিন দিন পর ঘরের বাইরে তালা ও দুর্গন্ধ পেয়ে আত্মীয়রা পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নিহত নারী সাবিনা ইয়াসমিন (৩০) ও ঘাতক স্বামী স্বপন মিয়া ভালোুকা উপজেলার সীডস্টোর উত্তর বাজার এলাকার একটা ভাড়া ঘরে বসবাস করতেন।
গত ৬ জুন সকালে স্বপন গ্রামে যাওয়ার জন্য স্ত্রী সাবিনার কাছে ৫০০ টাকা দাবি করে। সাবিনা দিতে অস্বীকৃতি জানালে স্বপন ক্ষিপ্ত হয়ে ঘরের ফ্রিজের পাশে থাকা শিল দিয়ে মাথায় আঘাত করে ও ধারালো বটি দিয়ে এলোপাথাড়িতে কুপিয়ে হত্যা করে। তারপর ঘাতক স্বামী ঘরে লাশ রেখে বাইরে তালা দিয়ে পালিয়ে যায়। এসময় সাথে নিয়ে যায় নিহতের মোবাইল ও নগদ অর্থও।
আত্মীয়রা অনেকবার কল দিয়েও ফোনে না পেয়ে ঘরে তালা ঝুলতে ও দুর্গন্ধ পেতে শুরু করে। পরে তারা পুলিশকে খবর দিলে ভালোুকা মডেল থানা পুলিশ ঘরের তালা ভেঙে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে ও ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘাতক স্বপনকে গাজিপুরের শ্রীপুর উপজেলার ভাংনাহাটি এলাকা থেকে গ্রেপ্তার করে ভালোুকা মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকালে ঘাতক স্বামীর পকেট থেকে উদ্ধার হয় নিহতের ব্যবহৃত মোবাইল ফোন ও হত্যায় ব্যবহৃত শিল ও বটি।
গ্রেপ্তার স্বপন পুলিশ হেফাজতে হত্যার কথা স্বীকার করেছে। ভালোুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির জানিয়েছে, ঘাতককে গ্রেপ্তার ও আলামত উদ্ধার করাই ছিল পুলিশের অগ্রাধিকার।
শনি বার, ১৪ জুন ২০২৫

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
শেয়ার করুন








