

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা: ১৫ জুন ২০২৫
কুমিল্লায় ৪ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৩জন পুরুষ ও ১জন নারী চিকিৎসক রয়েছেন। গত তিন দিনে তারা আক্রান্ত হন।
শনিবার রাতে কুমিল্লা সিভিল সার্জন ডা. আলী নূর বশির এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনায় আক্রান্তরা হলেন, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আবদুল মোমিন, কুমিল্লা সিটি করপোরেশনের উজির দিঘীর পাড়ের ডা. সানজিদা, বুড়িচং উপজেলার মো. হেলাল আহমেদ ও কুমিল্লা সদর উপজেলার মো. ইবনে যুবায়ের।
সিভিল সার্জন ডা. আলী নূর বশির বলেন, গত তিন দিনে কুমিল্লায় ১৩ জন রোগীর নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা শেষে তাদের মধ্যে চারজনের করোনা শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে একজন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং দুজন ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বাকি এক রোগী নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন।
রোববার, ১৫ জুন ২০২৫

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
শেয়ার করুন










