আমতলীতে আদালতে মিথ্যা মামলা দায়ের করায় বাদীর দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড!

মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি।

মিথ্যা তথ্য দিয়ে আদালতে মামলা দায়ের করায় মামলার বাদীকে দুই দিনের কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরো দুই দিনের কারাদণ্ডাদেশের আদেশ দেয়া হয়েছে।

সোমবার (১৬জুন) আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক মোঃ ইফতি হাসান ইমরান ওই আদেশ প্রদান করেন।

বিষয়টি ওই আদালতের একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছেন।

আদালতের ওই সূত্র থেকে জানা গেছে, বরগুনার তালতলী উপজেলার হুলাটানা গ্রামের মোসা. সাহিনুর বেগম তার পুত্রবধু খাদিজা বেগমকে এফিডেফিটের মাধ্যমে কিছু জমি লিখে দেন। পুত্রবধূর সাথে শ্বাশুরীর সম্পর্কের অবনতি হওয়ায় গত বছর ৩ ডিসেম্বর শ্বাশুড়ি সাহিদা ওই এফিডেফিট জাল মর্মে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পুত্রবধু খাদিজাসহ চারজনকে বিবাদী করে মামলা দায়ের করেন।

ওই সময় আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে বরগুনা গোয়েন্দা পুলিশকে তদন্ত করে আদালতে প্রতিবেদন দেয়ার নির্দেশ প্রদান করে।

গোয়েন্দা পুলিশের তদন্তে মামলার বাদী শ্বাশুড়ী শাহিনুর বেগম তার তথ্য মিথ্যা বুঝতে পেরে পুত্রবধুর সাথে আপোষ মিমাংসা করে মামলা তুলে নিতে সোমবার আদালতে হাজির হয়ে আবেদন করেন।

ওই সময় আদালতের অফিসার অ্যাড. রেজাউল করিম রেজা বিচারকের অনুমতি নিয়ে মামলার বাদী সত্য এফিডেফিটকে মিথ্যা বলে মামলা দায়ের করেছেন বলে বিচারককে অবহিত করেন। বিচারক বাদীর জবানবন্দি শুনে ফৌজদারী কাযবিধির ২৫০ ধারা মোতাবেক তাকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরো দুই দিনের কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পেশকার কামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সঠিক এফিডেফিটকে জাল বলে আদালতে মামলা দায়ের করে বিবাদীদের অহেতুক হয়রানি করায় বিচারক মামলার বাদী সাহিদা বেগমকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরো দুই দিনের কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের আইনজীবী অ্যাড.রেজাউল করিম রেজা বলেন, বাদী আমার চেম্বার থেকে সঠিক এফিডেফিট করে তা জাল বলে আদালতে মিথ্যা মামলা দায়ের করেন। ওই অপরাধে আদালতের বিজ্ঞ বিচারক বাদীকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরো দুই দিনের কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

সোম বার, ১৬ জুন ২০২৫

 

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like

About the Author: priyoshomoy