দোহারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৭

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ (ঢাকা) প্রতিনিধি :

ঢাকা জেলার দোহার উপজেলায় কুসুমহাটী ইউনিয়নের সুন্দরীপাড়া এলাকায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার দুপুরে এই সংঘর্ষে ছয় জন আহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা বিএনপির সদস্য মো: আমজাদ হোসেন মোল্লা যখন ফকিরবাড়ি এলাকা দিয়ে বাসায় ফিরছিলেন, তখন দোহার উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাসেদ মিয়া ও তার সহযোগী কয়েকজন যুবক তার পথ রোধ করে দাঁড়িয়ে যায়। আমজাদ ঘটনাটি অবগত হওয়ার পর প্রশ্ন করা শুরু করেন। এতে ছাত্রদলের পক্ষ থেকে অঙ্গভঙ্গি ও আপত্তিজনক আচরণ করা হয়।

আমজাদ ক্ষিপ্ত হয়ে কুসুমহাটী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজান মোল্লার কাছে বিষয়টি জানালে, মিজানের পক্ষের লোকজন ঘটনাস্থলে গিয়ে রাসেদ মিয়ার দলের সামনে আমজাদের প্রতি অপমানের কারণ জানতে চান। এর ফলে উভয় পক্ষের মধ্যে মারামারি শুরু হয়ে যায়, যেখানে দেশীয় অস্ত্রের ব্যবহার দেখা যায়।

এতে ছাত্রদলের সাবেক নেতা রাসেদ মিয়া দলে আশিকুর রহমান ও মিন্টু মিয়া আহত হন। অপরদিকে, বিএনপি নেতা আমজাদ মোল্লার পক্ষ থেকে অভি ভূইয়া, রবি মোল্লা, টিপু মোল্লা ও সাইফুল মোল্লা আহত হন। আহতদের স্থানীয় দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, যেখানে চিকিৎসকদের দ্বারা তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এদিকে, আশিকুর রহমানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

দোহার থানার ওসি তদন্ত মো: নুরুন্নবী ইসলাম জানান, তিনি ঘটনার বিষয়ে অবগত আছেন এবং উভয় পক্ষই চিকিৎসা নিচ্ছে। চিকিৎসা শেষে যেই পক্ষ থানায় মামলা করতে আসবে, তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোম বার, ১৬ জুন ২০২৫

 

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like

About the Author: priyoshomoy