আল আমিন বাজার বণিক সমিতির নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ (ঢাকা) প্রতিনিধি :

ঢাকার দোহারে আল আমিন বাজার বণিক সমিতির নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

২১ জুন (শনিবার) সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণের মাধ্যমে নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়।

নির্বাচনে সভাপতি পদে ছাতা প্রতীকে মো: সবুজ ৬১ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী সেলিম ৪৭ ভোট ও ফরিদ ৪০ ভোট পেয়ে নির্বাচনে অংশগ্রহণ করলেও বিজয়ী হতে পারেননি।

সহ সভাপতি পদে সিরাজুল ইসলাম ৮৫ ভোট নিয়ে বিজয়ী হন; তাঁর প্রতিদ্বন্দ্বী আ. হান্নান ৬৫ ভোট পেয়েছেন।

সাধারণ সম্পাদক পদে মোঃ ফয়সাল ৯৩ ভোট পাওয়ার মাধ্যমে নির্বাচিত হন, যেখানে লিটন ৫৭ ভোট পান।

সহ সাধারণ সম্পাদক পদে বাঁধন ৯৩ ভোট পেয়েছেন এবং নজরুল ইসলাম ৫৪ ভোট পেয়ে পরাজিত হন।

কোষাধ্যক্ষ পদে রানা হোসেন ৯৫ ভোট পেয়ে জয়লাভ করেন, তাঁর প্রতিদ্বন্দ্বী আবুল বেপারী ৫৫ ভোট পেয়েছেন।

দপ্তর সম্পাদক পদে জিহাদ ৮৫ ভোট অর্জন করেছেন, যেখানে শফিকুল পেয়েছেন ৬৫ ভোট।

ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আদনান ৮২ ভোট পেয়ে নির্বাচিত হন, তাঁর প্রতিদ্বন্দ্বী পার্থী ৬৩ ভোট পেয়েছেন।

নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১৫৭ জন, যার মধ্যে ১৫২ জন ভোট দিয়েছেন।

নবনিযুক্ত সভাপতি মো: সবুজ বলেছেন, “আমি আমাদের বাজারের সকলকে ধন্যবাদ জানাই যারা আমাকে ভোট প্রদান করেছেন। আমি বাজারের উন্নয়নে সকল ধরনের কাজ করে যাবো।”

শনি বার, ২১ জুন ২০২৫

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like

About the Author: priyoshomoy