

নিজস্ব প্রতিবেদক।।
চাঁদপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জুন) সকালে প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক কাদের পলাশ। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সাহিত্য প্রকশনা ও লাইব্রেরি সম্পাদক হাসান মাহমুদ ও গীতা পাঠ করেন সাবেক সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর।

সভায় প্রেসক্লাবের বার্ষিক পরিকল্পনা উপস্থাপনের পাশাপাশি বিগত সভার কার্যবিবরণী পাঠসহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া চাঁদপুর প্রেসক্লাবের আয়োজন ব্যাপক কর্মযজ্ঞ হওয়ায় কমিটির নেতৃবৃন্দ সভাপতি ও সাধারণ সম্পাদকে ধন্যবাদ জানান।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি জালাল চৌধুরী, বিএম হান্নান, ইকবাল হোসেন পাটোয়ারী, গিয়াসউদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, জি এম শাহীন, মির্জা জাকির, লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, রিয়াদ ফেরদৌস, আল ইমরান শোভন, মাহবুবুর রহমান সুমন, চাঁদপুর প্রেসক্লাবের ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি আলম পলাশ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন লিটন, মোরশেদ আলম, আবদুল আউয়াল রুবেল, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম রনি, চৌধুরী ইয়াসিন ইকরাম, কোষাধ্যক্ষ কে এম সালাউদ্দিন, প্রচার ও দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম, সাহিত্য প্রকশনা ও লাইব্রেরি সম্পাদক হাসান মাহমুদ, ক্রীড়া সম্পাদক এম আর ইসলাম বাবু, সাংস্কৃতিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সমাজকল্যাণ সম্পাদক শরীফ মো. আশ্রাফুল হক, আপ্যায়ন ও বিনোদন সম্পাদক আশরাফুল আলম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাজহারুল ইসলাম অনিক, কার্যনির্বাহী সদস্য মুনির চৌধুরী, অ্যাড. মো. শাহাজাহান মিয়া, ফারুক আহম্মদ, এম এ লতিফ, মুনাওয়ার কানন ও ওয়াদুদ রানা।
শনিবার, ২৮ জুন ২০২৫
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
শেয়ার করুন











