ত্রিশালে পুকুরে মিলল নিখোঁজ ব্যক্তির লাশ

এনামুল হক, ত্রিশাল, ময়মনসিংহ :

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার নিঘুরকান্দা গ্রামের একটি পুকুর থেকে মো: মনির (৩৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার তাতখানা গ্রামের আব্দুল গফুরের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, নিহত মনির দীর্ঘ ২৫ বছর ধরে ত্রিশাল উপজেলার হরিরামপুর ইউনিয়নের নিঘুরকান্দা গ্রামে তার বোনজামাই রফিকুল ইসলামের বাড়িতে বসবাস করছিলেন। তিনি গতকাল মঙ্গলবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন।

বুধবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে নিঘুরকান্দা গ্রামের শরিফুল ইসলামের পুকুরে একটি ভাসমান লাশ দেখতে পান স্থানীয়রা। পরে খবর দেওয়া হলে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। পরবর্তীতে মৃতদেহের পরিচয় শনাক্ত করা হয়।

এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে সে মানসিকভাবে অসুস্থ এবং নেশাগ্রস্ত ছিল। তদন্তের পর বিস্তারিত বলা যাবে। এবিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।”

বুধ বার, ০২ জুলাই ২০২৫

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like

About the Author: priyoshomoy