

রনজিৎ বর্মন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর থানা পুলিশ কর্তৃক মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা সহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে।

শ্যামনগর থানা সুত্রে প্রকাশ, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ূন করিব মোল্লার নেতৃত্বে বুধবার (২ জুলাই) দিবাগত গভীর রাতে এসআই মোহাম্মাদ বিপ্লব হোসেন সঙ্গীয় ফোর্স সহ মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে উপজেলার আটুলিয়া ইউনিয়নের নওয়াবেঁকী ওয়াপদা রোডস্থ জনৈক সাঈদের চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হতে ৪ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৫০গ্রাম গাঁজা সহ পশ্চিমবিড়ালক্ষ্মী গ্রামের মোঃ কামরুল ইসলামের ছেলে মোঃ রনি(২১), ও উপজেলার নকিপুর জমিদার বাড়ী সংলগ্ন মৃত বাবু মন্ডলের ছেলে শান্ত মন্ডলকে(২০) গ্রেফতার করেন।
এ ব্যাপারে শ্যামনগর থানার মামলা নং-০৭। তারিখ- ৩ জুলাই’২৫। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ বলেন মাদকদ্রব্য আইনে মামলা দ্বায়ের করে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
শুক্র বার, ০৪ জুলাই ২০২৫
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
শেয়ার করুন









